ফের প্রেমে পড়েছেন প্রভা?
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার বাইরে থাকা মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই তারকা নিয়মিতই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন লাইভ ও পোস্টের মাধ্যমে।
বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন প্রভা। সেখানকার পাহাড়, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো বেশ কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। এরমধ্যে অভিনেত্রীর একটি ছবিতে নজর কাড়তে শুরু করেছে ভক্তদের। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিশেষ ছবি। সেখানে দেখা যায়, হাতে বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রভা। বেলুনের গায়ে লেখা ‘আই লাভ ইউ’।
ছবিটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই প্রশ্ন তুলেছেন—তবে কি জীবনে নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী? নাকি এটি শুধুই ভ্রমণের একটি সুন্দর মুহূর্তের প্রকাশ?
তবে এ বিষয়ে প্রভা নিজে এখনো কোনো মন্তব্য করেননি। ফলে গুঞ্জনের সত্যতা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে গ্রামীণফোন কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একক জীবনযাপন করছেন। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার বিয়ে হয়। তবে মাত্র সাত মাসের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে কাজ ও ভ্রমণ—দুই নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা।

বিনোদন ডেস্ক