Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১৭:৪৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫০, ১২ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৪৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫০, ১২ জুলাই ২০২৬
আরও খবর
না ফেরার দেশে ‘দক্ষিণের কোকিল’ এস জানকী
‘তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতা আয়োজন করছে শিল্পকলা একাডেমি
পপ তারকা বনি টাইলার আর নেই
‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
‘সোনার তরী’ নিয়ে সমালোচনার মুখে অর্ণব, ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান স্ত্রীর

চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর?

বিনোদন ডেস্ক
১৭:৪৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫০, ১২ জুলাই ২০২৬
বিনোদন ডেস্ক
১৭:৪৫, ১২ জুলাই ২০২৬
আপডেট: ১৭:৫০, ১২ জুলাই ২০২৬
সংগীতশিল্পী ইবরার টিপু। ছবি : ফেসবুক থেকে নেওয়া

হঠাৎ করেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেখানে আগের চেনা ইবরার টিপুকে যেন খুঁজেই পাচ্ছিলেন না কেউ। ওজন কমে যাওয়া, বদলে যাওয়া চেহারা দেখে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে। কী হয়েছে প্রিয় এই সংগীতশিল্পীর? প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর, ফোন যায় পরিচিতজনদের কাছেও। অবশেষে সব কৌতূহল ও উদ্বেগের জবাব দিলেন তাঁর স্ত্রী, সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে একটি বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। দীর্ঘ চিকিৎসার সেই কঠিন সময় এখন অনেকটাই পেছনে। ধীরে ধীরে সুস্থতার পথেই এগিয়ে চলেছেন তিনি।

বিন্দু কণা বলেন, ‘টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা কষ্ট হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ঠিক হয়ে যাবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলার মতো অবস্থায় সে নেই। আরেকটু সুস্থ হলে নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবে।’

তিনি জানান, এত দিন বিষয়টি প্রকাশ করতে চাননি তাঁরা। কারণ পুরো মনোযোগ ছিল চিকিৎসা আর সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে। তবে সামাজিকমাধ্যমে টিপুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হওয়ায় বিষয়টি জানানো প্রয়োজন হয়ে পড়ে।

বিন্দু কণার ভাষায়, ‘দুই বছর আগে টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চিকিৎসা আর অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয়েছে। এখন সে আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা শুধু সবার দোয়া চাই।’

এর আগে এক সাক্ষাৎকারেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইবরার টিপু। সে সময় তিনি বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। পাশাপাশি নিজেকে মানসিকভাবে শক্ত রাখতে সবচেয়ে বেশি ভরসা করছেন সংগীতের ওপর। তাই সুযোগ পেলেই সময় কাটাচ্ছেন স্টুডিওতে, তৈরি করছেন নতুন নতুন গান।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ইবরার টিপু এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম। তিন দশকের বেশি সময় ধরে সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তাঁর তৈরি ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি আজও দেশের অন্যতম আলোচিত ক্রীড়া সংগীত হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা, অস্ত্রোপচার আর কঠিন এক লড়াইয়ের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। আর সেই ফেরার পথেই তাঁর পাশে আছেন পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত। বিন্দু কণার আশা, খুব শিগগিরই সবাই আবারও সেই চেনা, প্রাণবন্ত ইবরার টিপুকেই দেখতে পাবেন—নতুন সুর, নতুন উদ্যম আর নতুন স্বপ্ন নিয়ে।

ইবরার টিপু
সর্বাধিক পঠিত
  1. চেনাই যাচ্ছে না ইবরার টিপুকে, কী হয়েছে সংগীতশিল্পীর?
  2. ২ সন্তান নিয়ে হানিমুনে আমির-গৌরী
  3. বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন, তটিনী ও ইরফানের
  4. আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হতেই ফেসবুকে পূর্ণিমার আবেগঘন বার্তা
  5. কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট?
  6. আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন নায়িকা 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x