কার সঙ্গে সখ্যতা হলো তটিনীর?
জনপ্রিয় মুখ তটিনীকে সম্প্রতি এক অন্যরকম স্নিগ্ধতায় দেখা গেল। হলুদ রঙের উজ্জ্বল পোশাকে, কপালে ছোট লাল টিপে আর দুই হাতে একঝাঁক সাদা গোলাপের তোড়া নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। তার মুখে থাকা সেই চিরচেনা মিষ্টি হাসি যেন চারপাশের সবকিছু আলোকিত করে তুলেছে।
ছবিতে তার এই রূপ দেখে ভক্তদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে কার সঙ্গে সখ্যতা হলো তটিনীর? কার পাঠানো এমন শুভ্র ফুলের তোড়ায় এতটা মায়াবী লাগছে তাকে?
যদিও এটি কোনো বিশেষ শ্যুটিংয়ের দৃশ্য নাকি ব্যক্তিগত কোনো উদযাপনের মুহূর্ত, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।
তবে ব্যাকগ্রাউন্ডের চমৎকার লাইটিং আর তার এই রাজকীয় উপস্থিতি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে। অনুরাগীরা তার এই রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং জানতে চাইছেন এই বিশেষ মুহূর্তটির পেছনের গল্প।

বিনোদন ডেস্ক