Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৬:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২০, ০৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২০, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া
লন্ডনে দীর্ঘ লড়াই শেষে দেশের পথে ইলিয়াস কাঞ্চন
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের রেডিওথেরাপি সম্পন্ন
ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন কনকচাঁপা
নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য শাবনূরের আবেগঘন প্রার্থনা

‘স্বাভাবিকতা নেই’ চলাফেরায়, ফের যুক্তরাজ্যে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
১৬:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২০, ০৮ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:১৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:২০, ০৮ আগস্ট ২০২৬
ইলিয়াস কাঞ্চন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ১৫ মাসেরও বেশি সময় কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সভাপতি ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন তিনি। আগামী ১২ আগস্ট আবারও যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার।

লন্ডনে অবস্থানকালে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোপুরি তা সরানো সম্ভব হয়নি। পরবর্তী সময়ে চিকিৎসকেরা জানান, তার ব্রেন ক্যানসার হয়েছে।

এরপর দীর্ঘ সময় ধরে কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিয়েছেন এই অভিনেতা। সব মিলিয়ে প্রায় ১০০টি কেমো ও রেডিওথেরাপি দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক ও মানসিক অবস্থায় আগের মতো স্বাভাবিকতা নেই বলে জানিয়েছেন নিসচার সহসভাপতি লিটন এরশাদ। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন অনেক পরিচিত মানুষকে চিনতে পারলেও অনেককে চিনতে পারছেন না। এমনকি অনেক বিষয় মনে রাখতেও তার সমস্যা হচ্ছে।

লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। অনেককে চেনেন, আবার অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না। যেমন গতকাল একসঙ্গে আমরা জুমার নামাজ পড়লাম। নামাজ শেষ হতেই তার শরীর খারাপ হতে লাগল। পরে তাকে বাসায় নিয়ে গেলাম।’

তবে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসায় ইতিবাচক ফলও পাওয়া গেছে বলে জানান লিটন এরশাদ। তার ভাষ্য, কেমোথেরাপির কারণে টিউমারের আকার অনেকটাই ছোট হয়ে এসেছে। এখন চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে সিটি স্ক্যান ও এমআরআই করানো হবে।

তিনি বলেন, ‘কেমোথেরাপি ও রেডিও মিলে ১০০টি থেরাপি দেওয়া হয়েছে। এটার তো একটা ধকল আছে। সেটার কারণেই এমন অবস্থা। তবে একটা ভালো খবর হলো, কেমো দেওয়ার ফলে টিউমারটির আকার অনেক ছোট হয়ে এসেছে। কেমো ও রেডিও তো শেষ হয়েছে। এখন গিয়ে একটা সিটি স্ক্যান-এমআরআই করাতে হবে।’

দেশে ফেরার পর গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশে উপস্থিত হন ইলিয়াস কাঞ্চন। সেখানে নিজের দীর্ঘদিনের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘৩৩ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ সেই আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন। এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি বাংলাদেশের মানুষের আন্দোলন।’

আগামী ১২ আগস্ট চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আবারও যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে ইলিয়াস কাঞ্চনের।

ইলিয়াস কাঞ্চন

সংশ্লিষ্ট সংবাদ: ইলিয়াস কাঞ্চন

৩০ অক্টোবর ২০২৫
অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রথম ধাপের রেডিওথেরাপি সম্পন্ন
১৬ অক্টোবর ২০২৫
ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন কনকচাঁপা
১১ অক্টোবর ২০২৫
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অভিনয়ের পর অপূর্বর নতুন যাত্রা, দুই কিংবদন্তির শুভেচ্ছা
  2. বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান
  3. ৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
  4. আবারও স্থগিত প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন
  5. আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে: হাসান
  6. সাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট, ‘খুনির প্রমাণিত দোসর-ফ্যাসিস্ট’ বললেন আসিফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x