Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৬:০০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:০২, ১৫ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:০২, ১৫ আগস্ট ২০২৬
আরও খবর
বক্স অফিসে ইমরান হাশমির ঝড়, ২ দিনেই আয় ৯৩ কোটি
মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে ‘আওয়ারাপন ২’

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

বিনোদন ডেস্ক
১৬:০০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:০২, ১৫ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:০০, ১৫ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:০২, ১৫ আগস্ট ২০২৬
সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

ইমরান হাশমির ক্যারিয়ারে যেন নতুন করে বসন্ত এসেছে। দীর্ঘদিন পর আবারও আলোচনার কেন্দ্রে এই অভিনেতা। সেই প্রত্যাবর্তনের মধ্যেই মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি।

বিশ্বব্যাপী প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২৭ কোটি রুপির বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারেই সিনেমাটির প্রথম দিনের নেট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। গ্রস হিসাবে ভারত থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ করে প্রথম দিনের বিশ্বব্যাপী সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।

এই আয় ইমরান হাশমির ক্যারিয়ারে লিড অভিনেতা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী সংগ্রহ। এর আগে তার সর্বোচ্চ উদ্বোধনী আয় ছিল ‘বাদশাহো’ সিনেমার। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ করে নতুন মাইলফলক তৈরি করেছে।

মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বেশ কিছু শহরে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে ভারতের তুলনায় ব্যবসা কিছুটা সীমিত হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। এসব আন্তর্জাতিক অঞ্চল থেকে প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।

প্রথম দিনের ব্যবসার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির এক দিনের মধ্যেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে গেছে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর পুরো সময়ের আয়।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতীয় বাজারে প্রায় ১৬ কোটি রুপি নেট আয় করেছিল। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ছিল প্রায় ২৫ কোটি রুপি। ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই এই দুই হিসাবকে ছাড়িয়ে গেছে।

শুধু ‘মার্ডার’ নয়, ‘আওয়ারাপন’-এর প্রথম কিস্তির লাইফটাইম আয়ও এক দিনেই পেরিয়ে গেছে সিক্যুয়েলটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে এটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নেয়। দীর্ঘ অপেক্ষার পর সেই সিনেমার দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ায় শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।

নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমাটিতে শিবম পণ্ডিত চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। তার সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।

সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, সিনেমার আবহ এবং আবেগঘন উপস্থাপনা প্রশংসিত হয়েছে।

প্রথম দিনের শক্তিশালী ব্যবসার পর শনিবার সিনেমাটির আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে ‘আওয়ারাপন ২’ ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আর সেই লক্ষ্য পূরণ হলে ইমরান হাশমির ক্যারিয়ারে এটি হয়ে উঠতে পারে অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য।

আওয়ারাপন ২

সংশ্লিষ্ট সংবাদ: আওয়ারাপন ২

১৬ আগস্ট ২০২৬
বক্স অফিসে ইমরান হাশমির ঝড়, ২ দিনেই আয় ৯৩ কোটি
সর্বাধিক পঠিত
  1. অপুর স্টাইলিশ আউটফিটে মুগ্ধ নেটিজেনরা
  2. বাবা হলেন অনুপম রায়
  3. ঘুমের মধ্যেই মারা গেলেন ৩৫ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী
  4. অভিনয় করেই ফ্ল্যাট, গাড়ি, বাড়ি করেছি : আ খ ম হাসান
  5. ১৭ দিনেই ২৫ হাজার কোটি টাকা আয়, বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান’র তাণ্ডব
  6. এফডিসিতে আমার মরদেহ নিয়ে মায়াকান্নার সুযোগ দেব না : শবনম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x