Skip to main content
NTV Online
Dektop Mobile

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • খাবারের গুণাগুণ
ফিচার ডেস্ক
০৯:১৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ০৯:২১, ২৫ জুন ২০২৫
ফিচার ডেস্ক
০৯:১৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ০৯:২১, ২৫ জুন ২০২৫
আরও খবর
প্রতিদিন পেঁপে খেলে কী কী উপকার পাবেন?
গরমে লাউ নাকি ঝিঙে? স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?
যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
বিএডব্লিউএলএম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দর ও সুস্থ নখ পেতে মেনে চলুন সাত সহজ নিয়ম

কাঁঠালের বিচির পুষ্টিগুণ ও উপকারিতা

ফিচার ডেস্ক
০৯:১৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ০৯:২১, ২৫ জুন ২০২৫
ফিচার ডেস্ক
০৯:১৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ০৯:২১, ২৫ জুন ২০২৫
ছবি : সংগৃহীত

চলছে কাঁঠালের মৌসুম। বাজারে এখন কাঁঠাল সহজলভ্য। যদিও এই ফল অনেকেরেই পছন্দ না। কিন্তু এর বিচির পুষ্টিগুণ জানলে খাওয়ার ইচ্ছে কিন্তু বাড়তেই পারে। পুষ্টিবিদদের মতে, কাঁঠাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না।

কাঁঠালের বিচি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এর মধ্যে রয়েছে রিবোফ্ল্যাবিন ও থায়ামাইন। আরো রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট ও আঁশ। এ ছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপার। এগুলো চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে কাজ করে।

কাঁঠালের বিচি খাওয়ার কিছু পুষ্টিগুণের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ।

– কাঁঠালের মধ্যে থাকা প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

– কাঁঠালের বিচি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে উপকারী। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি হাড় ক্ষয়ের ঝুঁকি প্রতিরোধ করে।

– কাঁঠালের বিচিতে রয়েছে লিগন্যানস, স্যাপোনিনস, আইসোফ্ল্যাবোনস ও ফাইট্রোনিউট্রিয়েন্টস। এগুলো ক্যানসার প্রতিরোধে উপকারী।

– এই বিচির মধ্যে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে ঠিকঠাকমতো কাজ করতে সাহায্য করে।

– লিগন্যানস, স্যাপোনিনস, আইসোফ্ল্যাবোনস ও ফাইট্রোনিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে তারুণ্য ধরে রাখার উপাদান। এগুলো ত্বকের তারুণ্য ধরে রাখতে কার্যকর।

– কাঁঠালের বিচির মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। যেসব ব্যাকটেরিয়ার কারণে খাবার থেকে অসুখ সৃষ্টি হয়, সেগুলো রোধে এটি সাহায্য করে। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে, চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।

কাঁঠালের বিচি যেভাবে খাবেন

– সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে এবং ভাজি করেও খাওয়া যায়।

– নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন, মসলা দিয়ে ভুনা করলেও মুখরোচক হয়।

– কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানানো যায়।

–কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট বা পিঠায় ব্যবহার করা যায়।

–কাঁঠালের বিচির গুঁড়া স্মুদিতে ব্যবহার করতে পারেন।

–কাঁঠালের বিচি ভেজে খেতেও বেশ লাগে।

কাঁচা কাঁঠালের বিচি খাবেন না

কাঁঠালের কাঁচা বিচিতে থাকে ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা করে। তবে কাঁঠালের বিচি সেদ্ধ করে বা ভেজে খেলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই, হেলথলাইন

স্বাস্থ্য
২১ জুলাই ২০২৬
সুন্দর ও সুস্থ নখ পেতে মেনে চলুন সাত সহজ নিয়ম
১৫ জুলাই ২০২৬
কেন দাঁড়িয়ে যায় শরীরের রোম?
১২ জুলাই ২০২৬
বৃষ্টির দিনে অসুস্থ হচ্ছেন? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৩ খাবার
১০ জুলাই ২০২৬
বৃষ্টিতে ভিজেছেন? সুস্থ থাকতে জেনে নিন জরুরি করণীয়
০৮ জুলাই ২০২৬
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
২৭ জুন ২০২৬
কেন নিয়মিত দুধের সঙ্গে গুড় মেশানো উচিত?
২২ জুন ২০২৬
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের ২০তম বৈজ্ঞানিক সম্মেলন সম্পন্ন
১৬ জুন ২০২৬
আমে কীটনাশক রয়েছে কিনা? ঘরেই করুন এই ৫ সহজ পরীক্ষা
০৪ জুন ২০২৬
অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক স্বাস্থ্য সমস্যা
০২ জুন ২০২৬
পেশিব্যথা দূর হবে দ্রুত, জেনে নিন সহজ চার ঘরোয়া উপায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাম ও উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১০৮৫
  2. ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
  3. প্রতিদিন পেঁপে খেলে কী কী উপকার পাবেন?
  4. ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
  5. হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৭৫
  6. ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫১২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x