Skip to main content
NTV Online

স্বাস্থ্য

স্বাস্থ্য
  • অ ফ A
  • ডায়েট
  • ফিটনেস
  • নারীস্বাস্থ্য
  • শিশুস্বাস্থ্য
  • প্রবীণ
  • মন
  • ভেষজ
  • স্বাস্থ্যকথা
  • রোগব্যাধি
  • প্রতিকার চাই
  • অন্যান্য
  • খাবারের গুণাগুণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • স্বাস্থ্য
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১২:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩০, ১৫ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১২:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩০, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৪ অক্টোবর
হলুদ চা কেন খাবেন?

কেন দাঁড়িয়ে যায় শরীরের রোম?

ফিচার ডেস্ক
১২:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩০, ১৫ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১২:২০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩০, ১৫ জুলাই ২০২৬

প্রচণ্ড শীত, হঠাৎ ভয় কিংবা কোনো আবেগঘন মুহূর্ত—এসব পরিস্থিতিতে অনেকেরই শরীরে শিহরণ জাগে, মুহূর্তেই দাঁড়িয়ে যায় গায়ের রোম। আমরা একে সাধারণভাবে ‘গায়ে কাঁটা দেওয়া’ বলি। কিন্তু এই স্বাভাবিক প্রতিক্রিয়ার পেছনে রয়েছে শরীরের জটিল স্নায়ুতন্ত্র ও হরমোনের সূক্ষ্ম সমন্বয়।

শরীরে যদি শিহরণ জাগে, তাহলে রোমগ্রন্থিগুলোও সক্রিয় হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘পাইলোইরেকশন’। ব্যাপারটা আসলে কী? কেনই বা দাঁড়িয়ে যায় শরীরের রোম?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, এটি মূলত স্নায়ুতন্ত্র ও স্টেম কোষের যৌথ কার্যক্রমের ফল। দুইটি মিলেই রোমগ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। ত্বকের কোষ থেকে সঙ্কেত পৌঁছায় স্নায়ুতে এবং স্নায়ু থেকে তা সরাসরি গিয়ে পৌঁছে যায় মস্তিষ্কে। কোনো কারণে উত্তেজনা তৈরি হলে বা পরিবেশ-আবহাওয়ার আচমকা বদল হলে তার রেশ পড়ে ত্বকের নীচে থাকা কোষগুলোতে। এই পরিবর্তনের সঙ্কেত কোষ থেকে স্নায়ুবাহিত হয়ে গিয়ে পৌঁছায় মস্তিষ্কে। ত্বকের নীচে অসংখ্য কোষ রয়েছে। 

গবেষকরা জানাচ্ছেন, তিন রকমের কোষ থাকে—এপিথেলিয়াম, মেসেনকাইম ও স্নায়ুকোষ। উত্তেজনা, শিহরণ ইত্যাদি এই সব কোষ থেকে যে স্নায়ুতে যায় তার নাম সিমপ্যাথেটিক স্নায়ু। এই সিমপ্যাথেটিক স্নায়ু হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। সিমপ্যাথেটিক স্নায়ুই ত্বকের কোষ ও পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাই এই স্নায়ুতে উদ্দীপনা জাগলে তখন রোম খাড়া হয়ে ওঠে।

আরও কিছু ঘটনা ঘটে ত্বকে। ত্বকের নীচে থাকা প্রতিটি রোমকূপ বা হেয়ার ফলিকলের গোড়ায় ‘অ্যারেক্টর পিলি’ নামে এক ধরনের অত্যন্ত ক্ষুদ্র পেশি থাকে। শরীরে উদ্দীপনা তৈরি হলে এই পেশিগুলো সংকুচিত হয়। তখন রোমগুলো একসঙ্গে খাড়া হয়ে ওঠে এবং সেই রোমকূপের আশপাশে থাকা ত্বকও ফুলে ওঠে। দেখলে মনে হয়, সারা গায়ে ছোট ছোট দানাদার গুটি তৈরি হয়েছে।

কখন গায়ে কাঁটা দেয়?

অনেক কারণ আছে। আবহাওয়ার বদল একটি বড় কারণ। বাইরের পরিবেশের তাপমাত্রা হঠাৎ কমে গেলে শরীর তার ভিতরের তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। রোম খাড়া হলে ত্বকের ঠিক উপরেই একটি স্তর তৈরি হয়, যা ভিতরের তাপকে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়। অর্থাৎ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও এর একটি কাজ।

হঠাৎ প্রচণ্ড ভয় পেলে, রেগে গেলে অথবা অধিক উত্তেজিত হলে শরীর নিমেষের মধ্যে প্রতিক্রিয়া দেখায়। তখন রোম খাড়া হয়ে ওঠে। পশুদের ক্ষেত্রেও তা দেখা যায়। যেমন বিড়াল ভয় পেলে লেজ ও গায়ের লোম ফুলিয়ে ভয় দেখানোর চেষ্টা করে।

ভয় বা আতঙ্ক কেবল নয়, পছন্দের গান শোনার সময়ে বা আবেগঘন কোনো মুহূর্তেও গায়ের রোম খাড়া হতে দেখা যায়। আসলে কোনো কারণে উত্তেজনা তৈরি হলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন ত্বকের নীচে থাকা পেশিগুলোর সংকোচন ঘটায়। ফলে রোম খাড়া হয়ে ওঠে এবং নিমেষে মসৃণ ত্বকও দানাদার ও খসখসে হয়ে ওঠে।

স্বাস্থ্য শরীরের রোম

সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য

০১ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে
২৫ আগস্ট ২০২৬
শরীরে ভিটামিন ‘বি কমপ্লেক্স’-এর ঘাটতি নয় তো? যে ৮ লক্ষণে বুঝবেন
১৯ আগস্ট ২০২৬
চোখ ঝাপসা, ত্বক খসখসে? শরীরে ভিটামিন ‘এ’-র ঘাটতি নয় তো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২
  2. রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
  3. ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৬১
  4. হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯০৫
  5. ভাতের মাড় কি ফেলে দিচ্ছেন? জেনে নিন এর পুষ্টিগুণ
  6. ডেঙ্গুতে সংক্রমণ ছাড়াল ৫০ হাজার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x