ইফতারিতে রাখুন আরবীয় ডেজার্ট কুনাফা
এখন চলছে পবিত্র মাহে রমজান। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার। অনেকের পছন্দ মিষ্টিজাতীয় আরবীয় ডেজার্ট কুনাফা। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে কুনাফা তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান পান্ডা মার্ট আজকের রেসিপির একটি পর্বে কুনাফার রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি করেছেন রন্ধনশিল্পী এ্যানি রেশমা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে কুনাফা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুই টেবিল চামচ ঘি
২. ২০০ গ্রাম লাচ্ছা সেমাই
৩. ৫০০ গ্রাম তরল দুধ
৪. আধা কাপ কনডেন্স মিল্ক
৫. পরিমাণমতো চিনি
৬. তিন টেবিল চামচ গুঁড়ো দুধ
৭. দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার
৮. দুই টেবিল চামচ চিজ
৯. আধা কাপ ক্রিম
১০. আধা কাপ টক দই
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। গরম ঘিতে সেমাই দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার দুধ, চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চিজ, ক্রিম ও টক দই দিয়ে গ্রেভি তৈরি করুন।
এবার লেয়ার করে প্রথমে ভাজা সেমাই, গ্রেভি ও সেমাই দিন। আরেকটি ফ্রাইপ্যানে চিনি ও পানি দিয়ে সিরা তৈরি করুন। সবশেষে গরম সিরা সেমাইয়ের উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কুনাফা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক