ওভেনে ৬ মিনিটে রান্না করুন শাহি ফিরনি
রমজানে একটু মিষ্টিমুখ না করলে কি চলে। সারা দিন রোজা রাখার পর আমাদের গ্লুকোজ লেভেল অনেকটা নেমে যায়। সে জন্য মিষ্টি দিয়ে ইফতারের শুরুটা হলে ভালো হয়। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন শাহি ফিরনি।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান সিঙ্গার ঝটপট ইফতার-এর একটি পর্বে শাহি ফিরনির রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে শাহি ফিরনি রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. গুঁড়ো দুধ
২. সুজি
৩. পেস্তা বাদাম
৪. পানি
৫. চিনি
৬. জাফরান
৭. এলাচ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে গুঁড়ো দুধ নিন। এতে সুজি, কিসমিস, পেস্তা বাদাম, এলাচ, পানি, চিনি ও জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে ছয় মিনিট রান্না করুন। এরপর ওভেন থেকে বের করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহি ফিরনি। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন অ্যাপল স্মুদির রেসিপি।

ফিচার ডেস্ক