ছানার সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করুন
মিষ্টিজাতীয় খাবার অনেকের পছন্দ। তার মধ্যে ছানার সন্দেশ অন্যতম। ছানার সন্দেশ খেতে পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া ভার। ডাক্তারের বারণ না থাকলে কেউ নিশ্চয়ই মজাদার ছানার সন্দেশ এড়াতে চাইবেন না। তাই আপনাদের জন্য আজকের রেসিপি ছানার সন্দেশ।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-র একটি পর্বে মজাদার ছানার সন্দেশের রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে ছানার সন্দেশ তৈরি করবেন—
উপকরণ
১. দুই টেবিল চামচ ঘি
২. আধা কাপ ইউএইচটি মিল্ক
৩. এক কাপ ছানা
৪. আধা কাপ গুঁড়ো দুধ
৫. তিন টেবিল চামচ চিনি
৬. দুই চা চামচ কনডেন্স মিল্ক
৭. এক টেবিল চামচ এলাচের গুঁড়ো
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি নিন। এতে ইউএইচটি মিল্ক, ছানা, গুঁড়ো দুধ, চিনি, কনডেন্স মিল্ক ও এলাচের গুঁড়ো দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ। আপনি চেরি ফল, কিসমিস দিয়েও সন্দেশ সাজাতে পারেন। এতে দেখতে সুন্দর লাগবে আর সুস্বাদুও হবে। দারুণ স্বাদের ছানার সন্দেশ সহজে তৈরি করতে ও এর রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক