দুই রেসিপি : সুস্বাদু মিটলোফ ও তরমুজের জুস
মুরগির মাংস খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। মুরগির মাংস দিয়ে নানান পদ তৈরি করা যায়। আজ আমরা জানাব, কীভাবে মাইক্রোওভেনে মিটলোফ রান্না করবেন। সেই সঙ্গে দেখাব তরমুজের জুস তৈরির প্রক্রিয়া।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান সিঙ্গার ঝটপট ইফতার-এর একটি পর্বে মিটলোফ ও তরমুজের জুসের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা। অতিথি ছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মিটলোফ ও তরমুজের জুস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই মিটলোফ তৈরিতে কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. পেঁয়াজ কুচি
২. আদা বাটা
৩. রসুন বাটা
৪. কাঁচামরিচ কুচি
৫. ধনেপাতা কুচি
৬. গরম মসলার গুঁড়ো
৭. জিরার গুঁড়ো
৮. লেবুর রস
৯. ডিম
১০. মুরগির মাংস
১১. ঘি
১২. টমেটো কেচাপ
১৩. চিজ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন। এতে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, লেবুর রস, ডিম, মুরগির মাংস ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
আরেকটি পাত্রে ঘি মাখিয়ে তাতে মসলায় মেশানো মুরগির মাংস, টমেটো কেচাপ ও চিজ দিয়ে মাইক্রোওভেনে আট মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিটলোফ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে দেখে নিন তরমুজের জুসের রেসিপি।

ফিচার ডেস্ক