নারকেলের স্বাদে মজাদার লাউশাক চিংড়ি
লাউশাকের তরকারি খুবই সুস্বাদু আর পুষ্টিগুণসমৃদ্ধ। এর সঙ্গে যদি চিংড়ি মাছ যুক্ত করা যায়, তবে স্বাদ বাড়ে দ্বিগুণ। আজ আমরা জানাব, কীভাবে লাউশাক দিয়ে চিংড়ির তরকারি রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে চিংড়ি শাকে নারকেল দুধের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিংড়ি শাকে নারকেল দুধ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. চার টেবিল চামচ তেল
২. এক টেবিল চামচ রসুনকুচি
৩. আধা কাপ পেঁয়াজকুচি
৪. তিন-চারটি কাঁচামরিচ
৫. এক চা চামচ আদা বাটা
৬. আধা চা চামচ হলুদের গুঁড়ো
৭. স্বাদমতো লবণ
৮. এক কাপ চিংড়ি মাছ
৯. এক কাপ নারকেলের দুধ
১০. আধা চা চামচ চিনি
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তেল দিন। এর মধ্যে রসুনকুচি, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, আদা বাটা, হলুদের গুঁড়ো, লবণ, চিংড়ি মাছ, লাউশাক ও নারকেলের দুধ দিয়ে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি শাকে নারকেল দুধ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক