যেভাবে তৈরি করবেন মেক্সিকান খাবার টাকোস
এখন চলছে পবিত্র মাহে রমজান। ইফতারের টেবিলে যদি ভিন্নতা আনতে চাই, তাহলে আমরা খেতে পারি মজাদার মেক্সিকান খাবার টাকোস। আজ আমরা জানাব কীভাবে দ্রুততার সাথে তৈরি করা যায় মজাদার মেক্সিকান খাবার টাকোস।
পবিত্র রমজান উপলক্ষে চলমান এনটিভির ‘সিঙ্গার ঝটপট ইফতার’ আয়োজনে মজাদার টাকোস বানানোর রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। চলুন, এক ঝলকে দেখে নিই টাকোস বানানোর পদ্ধতি—
উপকরণ
১. দুটি রুটি
২. পরিমাণমতো তেল
৩. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
৪. এক চা চামচ কাঁচামরিচকুচি
৫. এক টেবিল চামচ পেঁয়াজ বাটা
৬. এক টেবিল চামচ রসুন বাটা
৭. এক টেবিল চামচ আদা বাটা
৮. তিন টেবিল চামচ সয়া সস
৯. পরিমাণমতো পানি
১০. স্বাদমতো লবণ
১১. এক কাপ চিকেন কিমা
১২. এক চা চামচ টমেটো কেচাপ
১৩. দুই টেবিল চামচ ক্যাপসিকামকুচি
১৪. দুই টেবিল চামচ টমেটোকুচি
১৫. পরিমাণমতো ধনেপাতাকুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে টোস্টারে রুটি দিয়ে শেল তৈরি করুন। ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, পানি, লবণ, চিকেন কিমা ও টমেটো কেচাপ দিয়ে রান্না করে পুর তৈরি করুন। সবশেষে পুর, ক্যাপসিকামকুচি, টমেটোকুচি ও ধনেপাতাকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার টাকোস। মজাদার টাকোস প্রস্তুত করতে ও বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক