যেভাবে সহজে ম্যাঙ্গো কুলফি বানাবেন
এখন গরমকাল। এ সময় ঠাণ্ডাজাতীয় খাবার খেতে অনেকেই পছন্দ করেন। আর যাঁদের কুলফি পছন্দ, তাঁদের নিশ্চয়ই প্রিয় ম্যাঙ্গো কুলফি। আজ আমরা জানাব, কীভাবে ঘরে ঝটপট ম্যাঙ্গো কুলফি তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-তে মজাদার ম্যাঙ্গো কুলফির রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে ম্যাঙ্গো কুলফি তৈরি করবেন—
উপকরণ
১. একটি আম (কেটে নিন)
২. দুই টেবিল চামচ ক্রিম
৩. দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক
৪. সামান্য পরিমাণ চিনি
৫. কাঠবাদামকুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে ব্লেন্ডারে আম নিন। এতে ক্রিম, কনডেন্স মিল্ক, কাঠবাদামকুচি, চিনি ও ম্যাঙ্গো মিল্ক দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ব্যস, হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কুলফি। এবার পরিবেশন করুন। বাচ্চারা এটি খেতে খুব পছন্দ করে। মজাদার ম্যাঙ্গো কুলফি সহজে তৈরি করতে ও এর রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক