রান্না করুন মজাদার মেথি কলিজা
মুরগি, গরু বা খাসির কলিজা পুষ্টিকর খাবার। ছোট-বড় সবাই কলিজার তরকারি খেতে পছন্দ করে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে মেথি কলিজা রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে মেথি কলিজার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে মেথি কলিজা রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ৫০০ গ্রাম গরুর কলিজা
২. এক চা চামচ রসুন বাটা
৩. এক চা চামচ আদা বাটা
৪. এক চা চামচ মরিচ বাটা
৫. ১/৪ চা চামচ মেথি বাটা
৬. আধা চা চামচ হলুদের গুঁড়ো
৭. স্বাদমতো লবণ
৮. দুটি দারুচিনি
৯. চার-পাঁচটি এলাচ
১০. পরিমাণমতো পানি
১১. দুই টেবিল চামচ তেল
১২. আধা চা চামচ আস্ত মেথি
১৩. এক কাপ পেঁয়াজ কুচি
প্রস্তুত প্রণালি
বাটিতে কলিজা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, মেথি বাটা, হলুদের গুঁড়ো, লবণ, দারুচিনি, এলাচ ও পানি দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে আস্ত মেথি দিন। ফুটে উঠলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর এতে মাখানো কলিজা ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করুন। রান্না হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেথি কলিজা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক