৬ উপকরণে সুস্বাদু মালাই আইস ফিরনি
মিষ্টিজাতীয় খাবার যাঁরা ভালোবাসেন, তাঁদের অন্যতম পছন্দের খাবার ফিরনি। দুপুর বা রাতে অনেকে খাওয়ার পর মিষ্টিমুখ করতে ভালোবাসেন। তাঁদের জন্য আমাদের আজকের রেসিপি মালাই আইস ফিরনি। অতিথি আপ্যায়নেও মালাই আইস ফিরনির জুড়ি নেই।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান স্বাদের যত রহস্য-র একটি পর্বে মালাই আইস ফিরনির রেসিপি দেওয়া হয়েছে। রেঁধেছেন রন্ধনশিল্পী সাইফা আলম সঞ্চি। আসুন, আমরা জেনে নিই মালাই আইস ফিরনি তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক প্যাকেট ফিরনি মিক্স
২. এক লিটার দুধ
৩. পরিমাণমতো বাদাম
৪. পরিমাণমতো কিসমিস
৫. পরিমাণমতো ভ্যানিলা এসেন্স
৬. এক কাপ হুইপড ক্রিম
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি সসপ্যানে দুধ ও ফিরনি মিক্স জ্বাল দিয়ে নিন। এরপর মালাই দিয়ে ভালো করে রান্না করুন। এবার একটি গ্লাসে লেয়ার করে আইস সুগার সিরাপ, ফিরনি, হুইপড ক্রিম এবং মিক্সড ফ্রুট দিয়ে পরিবেশন করুন মজাদার মালাই আইস ফিরনি। এ রেসিপিটি সহজে রান্না করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক