রাশিফল আসছে নতুন মেজাজে
আগামীকাল থেকে এনটিভি অনলাইনে ঢেলে সাজানো হচ্ছে রাশিফল বিভাগটি। এই পরিবর্তিত আয়োজনে যুক্ত হচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশারদ ড. মুহম্মদ আনিসুল হক। ১৯৭৬ সাল থেকে তিনি পেশাদার জ্যোতিষী, হস্তরেখাবিদ ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন।
জ্যোতিষ ও হস্তরেখা বিজ্ঞানশিক্ষার উদ্দেশ্যে তিনিই প্রথম বাংলাদেশ ইনস্টিটিউট অ্যাস্ট্রলজি (BIA) প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি এই ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে রয়েছেন। সম্প্রতি দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই জ্যোতিষীকে ভারতের সেন্টার অব অ্যাস্ট্রলজিক্যাল স্টাডি অ্যান্ড রিসার্চ ফর পাবলিক ওয়েলফেয়ার তাঁকে ‘মহর্ষী’ উপাধিতে ভূষিত করে। তিনি আগামীকাল ১০ আগস্ট থেকে নিয়মিতভাবে এনটিভি অনলাইনের ‘জীবনধারা’ বিভাগে লিখবেন।

ফিচার ডেস্ক