বিটরুট গার্লিক স্যুপ
যদি দ্রুত ওজন কমাতে চান তাহলে নিয়মিত বিটরুট গার্লিক স্যুপ খান। এটি ওজন কমানোর পাশাপাশি রক্ত সঞ্চালনেও সাহায্য করে।
খুব সহজে বাসায় বসে এই স্যুপ তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর বিটরুট গার্লিক স্যুপ।
উপকরণ
বিটরুট দুটি, ওটস আধা কাপ, রসুনের কোয়া কুচি চারটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, টমেটো কুচি একটি, গোলমরিচের গুঁড়ো সামান্য ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে বিটরুট কুচি করে কেটে নিয়ে ভালো করে পানিতে সেদ্ধ করুন। এবার পানি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে রাখুন। একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে ওটস, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও টমেটো হালকা ভেজে নিন। এবার এগুলো সেদ্ধ করা বিটরুটের পানির মধ্যে দিয়ে দিন। ১০ মিনিট রান্না করুন। সবশেষে লবণ ও গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নেড়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর বিটরুট গার্লিক স্যুপ।

জান্নাতুল এ্যানি