রেস্তোরাঁয় ইফতার
রকমারি ইফতার লং বিচ স্যুটসে
রমজান মাসে ভিন্ন আঙ্গিকে সেজেছে রাজধানীর তারকা হোটেলগুলো। সে সঙ্গে ইফতারির আয়োজনে রেখেছে ঐতিহ্যবাহী এবং মুখোরোচক খাবার। এ বছরও গুলশান-২-এর লং বিচ স্যুটস আয়োজন করেছে রকমারি সব মজাদার ইফতার। ভোজনরসিকদের জন্য থাকছে দেশি-বিদেশি বিভিন্ন স্বাদের ইফতারসামগ্রী।
বাংলা খাবারের পাশাপাশি অ্যারাবিয়ান, ভারতীয় ও পশ্চিমা খাবারের বৈচিত্র্যে মুগ্ধ আগত অতিথিরা। সারা দিনের ক্লান্তি দূর করতে পরিবারসহ রাজকীয় ইফতারের স্বাদ নিয়ে আসতে পারেন লং বিচ স্যুটসে।
পুরো রমজানজুড়েই থাকছে ইফতারের সঙ্গে ব্যুফে ডিনার এবং সেহরির সেট মেন্যুর ব্যবস্থা। সে সঙ্গে থাকছে সুস্বাদু জিলাপি এবং হালিম পার্সেল নেওয়ার সুযোগ। বিশেষ ছাড় থাকছে কয়েকটি ব্যাংক কার্ডহোল্ডাদের জন্য। এ ছাড়া পাচ্ছেন ব্যুফে একটির সঙ্গে আরেকটি একদম ফ্রি। ১০০ আইটেমের এই ব্যুফে ইফতার কাম ডিনারের জন্য খরচ পড়বে দুই হাজার ৯৯৯ টাকা।

তৌহিদুল ইসলাম তুষার