রেস্তোরাঁয় ইফতার
চাটগাঁইয়া খাবারের ইফতার
রাজধানীর অভিজাত এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, কালাভুনা কিংবা ডাল মাংসের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে ‘নওয়াব চাটগাঁ’ রেস্তোরাঁটি। গুলশান ১-এর ১৯ নম্বর রোডের এই রেস্তোরাঁয় ইফতার ও সেহরির ব্যবস্থা রয়েছে। রোজায় তাদের রয়েছে তিনটি সেট মেন্যু। এতে রয়েছে নওয়াব স্পেশাল ছোলা বুট, মুড়ি, পিঁয়াজু, বিফ তেহারি, বিফ জালি কাবাব, চিকেন পটেটো চাপ, জিলাপি, ফিরনি এবং কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে লেবুর শরবত ও খেজুর। এ ছাড়া আলাদা করেও ইফতারের অর্ডার করা যায়।
সেহরির আয়োজনে আছে ভাত/পরোটা, মেজবানি মাংস, কালাভুনা, ঝুরা মাংস, চনার ডাল, মসুর ডাল, সবজি, চিকেন রেজালা, লইট্যা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই ও চিংড়ি ফ্রাই। এ ছাড়া রয়েছে জালি কাবাব, চিকেন সাসলিক, দইবড়া, ঘিয়ে ভাজা জিলাপি, পেঁপে লাউয়ের দুধ সেমাই, চট্টগ্রামের বাখরখানিসহ নানা আয়োজন।
বিকেল ৪টা থেকে পার্সেলও নেওয়া যাবে এখান থেকে। এখানে ইফতারের সেট মেন্যুর দাম পরবে ৩৪৯ টাকা। এ ছাড়া নওয়াব স্পেশাল হালিম পাবেন ১২০ টাকা থেকে ৫০০ টাকা, রেশমি জিলাপি ৪৫০ টাকা, শাহী জিলাপি ৩০০ টাকা, বিফ তেহেরি ২০০ থেকে ৬০০ টাকা, বিফ জালি কাবাব ৫০ টাকা, চিকেন শাসলিক ১২০ টাকা এবং নওয়াব স্পেশাল রোল ১৫০ টাকা।
তাই ইফতার বা সেহরিতে চিটাগাংয়ের খাবারের স্বাদ নিতে চাইলে আসতে পারেন ‘নওয়াব চাটগাঁ’ রেস্তোরাঁটিতে।

তৌহিদুল ইসলাম তুষার