মাত্র সাতদিনেই ত্বকের রুক্ষতা দূর!
রুক্ষতার কারণে ত্বকের লবণ্যভাব নষ্ট হয়। ত্বক খসখসে হয়ে যায়। এর ফলে ত্বকে অনেক দ্রুত বলিরেখা পরে। তাই নিয়মিত শুষ্ক ত্বকের যত্ন নিন। যাতে ত্বক নরম ও মসৃণ থাকে। কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা ব্যবহারে মাত্র সাতদিনেই ত্বকের রুক্ষতা দূর হবে। এ ক্ষেত্রে আপনি বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
গ্লিসারিন
গ্লিসারিন শুধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে না, এটি ত্বককে টানটান রাখতেও সাহায্য করে। নিয়মিত গোসলের আগে ও মুখ ধোয়ার আগে গ্লিসারিন ব্যবহার করুন। আপনি চাইলে আপনার ময়েশ্চারাইজারের মধ্যে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিতে পারে। এটি আপনার ত্বককে সব সময় নরম রাখবে।
নারকেল তল
হ্যাঁ, নারকেল তেল শুধু চুল না ত্বকের জন্যও ভালো। রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেল তেল মেখে ঘুমান। সকালে উঠে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের রুক্ষতা এক নিমিষেই দূর হয়ে যাবে।
অ্যালোভেরা রস
ত্বকের জন্য সবচেয়ে উপকারী ময়েশ্চারাইজার হলো অ্যালোভেরার রস। প্রাকৃতিক এই উপাদানটি ব্যবহারে ত্বক কখনো রুক্ষ হবে না।
ভিটামিন ই তেল
আপনার নিয়মিত ব্যবহৃত ক্রিম বা লোশনের সঙ্গে ভিটামিন ই তেল মিশিয়ে নিন। এই উপাদানটি সব সময় আপনার ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে।
অলিভ অয়েল
প্রচুর পরিমাণের ভিটামিন-ই থাকার কারণে অলিভ অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে বেশ কার্যকর। সামান্য অলিভ অয়েল হাতে নিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে সারা রাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন।

ফিচার ডেস্ক