তুরস্কের ইস্তাম্বুলে সময় কাটাচ্ছেন জোভান, দেখুন নজরকাড়া মুহূর্ত
ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে দূরে কোথাও হারিয়ে যাওয়া তারকাদের জন্য এক দারুণ রিফ্রেশমেন্ট। কাজের ক্লান্তি দূর করতে জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এখন সময় কাটাচ্ছেন সুদূর তুরস্কে। ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের প্রাচীন রাস্তাঘাট, বসফরাস প্রণালীর জাদুকরী সৌন্দর্য আর সেখানকার চমৎকার আবহাওয়া সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই অভিনেতা।
ইস্তাম্বুলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার কিছু সুন্দর মুহূর্ত ও ট্রাভেল লুক ভক্তদের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি।
ছোটপর্দার এই জনপ্রিয় মুখ ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে মডেল হিসেবে শোবিজে তাঁর পথচলা শুরু করেন। এরপর ২০১৩ সালে আতিক জামানের পরিচালনায় ‘ইউনিভার্সিটি’ নাটকের মাধ্যমে তাঁর ছোটপর্দায় অভিনয়ে অভিষেক ঘটে। রোমান্টিক, কমেডি এবং আবেগঘন চরিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে তিনি অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষ টেলিভিশন ও ওটিটি অভিনোতায় পরিণত হয়েছেন। নাটকের পাশাপাশি তিনি বড় পর্দায় ‘অস্তিত্ব’ (২০১৬) ও ‘পরি’ (২০২৩) এর মতো সিনেমায় অভিনয় করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মে ‘মরচিকা’ এর মতো প্রশংসিত ওয়েব সিরিজে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি থিতু হয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা।
