Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪০, ০৭ জুন ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০৭ জুন ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪০, ০৭ জুন ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০৭ জুন ২০২৫
আরও খবর
সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি হজযাত্রী
ফের বাড়ছে গরম, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
সৌদি আরবে আরও দুই হজযাত্রীর মৃত্যু
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় যুদ্ধবিরতি রক্ষার আহ্বান সৌদি আরবের
সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার ৭৭৩ জন হজযাত্রী

হজে গরমজনিত অসুস্থতা কমেছে ৯০ শতাংশ

কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪০, ০৭ জুন ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০৭ জুন ২০২৫
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:৪০, ০৭ জুন ২০২৫
আপডেট: ১৯:৫৬, ০৭ জুন ২০২৫
হজের সময় পবিত্র কাবা চত্বরে হজযাত্রীরা। ছবি : এনটিভি

এবারের হজ মৌসুমে প্রথমবারের মতো গরমজনিত অসুস্থতা ৯০ শতাংশ কমে এসেছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলমান সফলভাবে পবিত্র হজ পালন করেছেন, যার মধ্যে প্রায় ১৫ লাখ আন্তর্জাতিক হজযাত্রী ছিলেন।

শুক্রবার (৬ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এমন অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে পূর্ব পরিকল্পিত জনস্বাস্থ্য পদক্ষেপ এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে নিবিড় সমন্বয়। তারা জানান, এবারের হজে ছায়াযুক্ত স্থানের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে, মুসল্লিদের মাঝে ঠান্ডা রাখার সরঞ্জাম বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন ভাষায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে—যা গরমে অসুস্থ হয়ে পড়া থেকে মুসল্লিদের রক্ষা করেছে।

হজের প্রধান স্থানগুলোতে মোতায়েন করা হয়েছিল প্রশিক্ষিত চিকিৎসা দল ও জরুরি সেবা ইউনিট। এতে কোনো বড় দুর্ঘটনা ছাড়াই ধর্মীয় আচার সম্পন্ন করতে পেরেছেন হাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এই সফলতা সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিচালিত ‘স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি’ ও ‘হজযাত্রী অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচি’-র প্রত্যক্ষ ফল।

গত বছর প্রচণ্ড গরমে হাজার হাজার হজযাত্রী হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এবারের বিপরীত চিত্রই প্রমাণ করে—দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য, "আমাদের প্রচেষ্টা হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ইবাদতের সুযোগ করে দিয়েছে।"

সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হজ পালন করেছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন এসেছেন বিদেশ থেকে এবং এক লাখ ৬৬ হাজার ৬৫৪ জন ছিলেন সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। সব মিলিয়ে পুরুষ হজযাত্রী ছিলেন আট লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী হজযাত্রী সাত লাখ ৯৫ হাজার ৩৮৯ জন। আন্তর্জাতিক হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন এসেছেন আকাশপথে, ৬৬ হাজার ৪৬৫ জন সড়কপথে এবং ৫ হাজার ৯৪ জন জন সমুদ্রপথে।

এই পরিসংখ্যান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক রেকর্ডের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে, যা অত্যন্ত সঠিক ও নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছে পরিসংখ্যান কর্তৃপক্ষ। বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশান্তি প্রকাশ করেছেন অনেকে। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সৌদি আরবের যে আন্তরিকতা ও দক্ষতা এবার দেখা গেল, তা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হজ সৌদি আরব গরম স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান
২০ এপ্রিল ২০২৬
কাবার কিসওয়া উত্তোলন, শুরু হলো হজের প্রস্তুতি
১৯ এপ্রিল ২০২৬
হজ পালনে নতুন যে শর্ত দিল সৌদি আরব
১৯ এপ্রিল ২০২৬
সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন ৫৬১৩ হজযাত্রী
১৩ এপ্রিল ২০২৬
হজ ভিসা নিয়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা
১২ এপ্রিল ২০২৬
চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল
২০ মার্চ ২০২৬
হজযাত্রীদের সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়ক দল গঠন
০৬ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব
৩১ জানুয়ারি ২০২৬
হজযাত্রীদের ভিসা আবেদনের সময় নির্ধারণ
২৪ জানুয়ারি ২০২৬
পবিত্র রজব মাসে দেড় কোটি মুসল্লির ওমরাহ পালন
১১ জানুয়ারি ২০২৬
চলতি বছর হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
  2. নারীদের স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ করলেন অর্ধশতাধিক নারী
  3. মালয়েশিয়ায় স্ট্রোক করে প্যারালাইজড, প্রবাসীদের সহায়তায় দেশে ফিরলেন দেলোয়ার
  4. কাবার কিসওয়া উত্তোলন, শুরু হলো হজের প্রস্তুতি
  5. কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  6. মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার সেটে শাকিব খানের জন্মদিন উদযাপন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x