Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন কারা? কার বেতন কত?
জোসেফের রেকর্ডে চারে চার ওয়েস্ট ইন্ডিজের
পাকিস্তান ক্রিকেটে অভিযোগ আর পাল্টা অভিযোগ
বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত
পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

তানভীর ঝলকে আইরিশদের গুঁড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ ইমার্জিং দল। ছবি : বিসিবি

আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন তানভীর ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিং করে নিয়েছেন পাঁচ উইকেট। বাঁ-হাতি স্পিনারের দারুণ বোলিংয়ে আইরিশদের অল্প রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ ইমার্জিং দল।

আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন ১৫১ রানে আয়ার‍ল্যান্ড ‘এ’ দলকে থামিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

এরপর ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৮১ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন সাইফ হাসান (২২) ও মাহমুদুল হাসান জয় (১৮)। ৭০ রানে পিছিয়ে থেকে আগামীকাল শনিবার দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।

আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশ শিবিরে ভীতি ছড়ান তানভির। জেমস ম্যাককুলামকে এলবির ফাঁদে ফেলে শুরু করেন, শেষ পর্যন্ত পাঁচ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও সাইফ হাসান। আর একটি নিয়েছেন খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড ‘এ’ দল ১ম ইনিংস : ৬৭ ওভারে ১৫১ (ম্যাককুলাম ১৯, ললোর ১৩, ডোহেনি ১৪, টেক্টর ০, ক্যাম্পার ৩৮, টাকার ২০, অ্যাডায়ার ৯, ডেলানি ৫, হুমে ১০, গার্থ ০, চেইস ১৪*; খালেদ ১৫-৫-২০-১, এবাদত ১৪-৪-৩২-২, তানভীর ২৩-৮-৫৫-৫, রিশাদ ৮-১-২০-০, সাইফ ৭-২-১৫-২)।

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস : ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২*, তানজিদ ৪১, মাহমুদুল ১৮*; অ্যাডায়ার ৫-৪-৫-০, হুমে ৩-০-৩৫-০, টেক্টর ৮-১-২৪-১, চেইস ৪-২-৯-০, গার্থ ৩-০-৮-০)।

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট

১৫ মার্চ ২০২৫
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
০৮ নভেম্বর ২০২৪
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
  2. খেলোয়াড়দের জন্য স্থায়ী বেতন কাঠামো আনছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  3. নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পাকিস্তান
  4. টানা চার জয়ে সুপার এইটে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা
  5. ভিনিসিয়াসকে ‘বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে
  6. নতুন সরকারের কাছে জ্যোতির চাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x