Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
আপডেট: ০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
স্পোর্টস ডেস্ক
০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
আপডেট: ০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
আরও খবর
ফিফা বিশ্বকাপের ড্র : জেনে নিন খুঁটিনাটি
ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
ব্রাজিলের ‘সেভেন আপের’ ১০ বছর
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ভারত

প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
আপডেট: ০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
স্পোর্টস ডেস্ক
০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
আপডেট: ০২:১০, ১১ ডিসেম্বর ২০২২
ফ্রান্স-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ছবি : সংগৃহীত

কাতারে জমজমাট হয়ে উঠেছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। কেউ লক্ষ্য ভেদ করে সফলতার পাল্লা ভারি করছেন, কেউ চোখের জলে সিক্ত করছেন মরুর বুক। এবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স-ইংল্যান্ড। মরুর সবুজ প্রান্তরে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স।

শনিবার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফ্রান্স-ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল দুদল। প্রথম আক্রমণ শুরু করেছিল ইংল্যান্ড। ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের পাসে স্ট্রাইকার ফিল ফোডেন বক্সের বাইরে থেকেই শট নিয়েছিলেন। তবে সেটি ফ্রান্সের প্রাচীর ভেদ করতে ব্যর্থ হয়েছিল। 

আক্রমণের জবাবটাও ফ্রান্স দিয়েছিল ঠিকমতোই। ১১ মিনিটে ফরাসি স্ট্রাইকার উসমান ডেম্বেলের ক্রসে হেড দিয়েছিলেন অলিভিয়ার গিরুদ। একটু ঝুঁকিপূর্ণ হলেও সে যাত্রায় দলকে রক্ষা করেছিলেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। 

তবে ১৭ মিনিটে ফরাসি মিডফিল্ডার অরেলিয়ান চৌমেনির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটটি আটকাতে পারেননি পিকফোর্ড। তাতে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। গোলটিতে সহায়তা করেছেন অ্যান্টোইন গ্রিজম্যান। তবে মূল কারিগর কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ওয়ান বাই ওয়ান পাসে বল নিয়ে আক্রমণ শুরু করেছিলেন। নিজেই গোলমুখে শট নেওয়া বিপজ্জনক মনে করে বল বাড়িয়েছিলেন সতীর্থ গ্রিজম্যানের কাছে। গ্রিজম্যান দিয়েছিলেন চৌমেনির পায়ে। তার ফল হিসেবে এগিয়ে যায় ফ্রান্স। 

গোল হজম করে পাল্টা আক্রমণে নেমেছিল ইংল্যান্ড। সমতায় ফিরতে বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল হ্যারি কেইনের দল। তবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটি। ২১ মিনিটে কেইনের শট থামিয়ে দিয়েছিলেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। 

২৯ মিনিটে এসেছিল আরও সুবর্ণ সুযোগ। ফরাসি গোলের সামনে থেমেই ছিল বলটি, ইংলিশদের পায়ের ছোঁয়ায় গোলে ঢোকার অপেক্ষা করছিল। চারজন খেলোয়াড় লাইনে থাকলেও বলে পা ছোঁয়াতে পারেননি কেউ। ততক্ষণে ফ্রান্সের রক্ষণভাগ সচল হয়ে বল পাঠিয়েছেন বিপদসীমার বাইরে। তাতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডকে।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল গোল না পাওয়া ইংল্যান্ড। ৫৮ শতাংশ বল দখলে রেখে তাঁরা গোলমুখে নিয়েছিল ৫টি শট, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। আর ফ্রান্স বল রেখেছিল ৪২ শতাংশ। এমবাপ্পেরা গোলে শট নিয়েছিলেন তিনটি, এর মধ্যে দুটিই ছিল অন টার্গেটে।

বিশ্বকাপ ফুটবল

সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ ফুটবল

০৫ ডিসেম্বর ২০২৫
ফিফা বিশ্বকাপের ড্র : জেনে নিন খুঁটিনাটি
০৫ ডিসেম্বর ২০২৫
ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
০৫ ডিসেম্বর ২০২৫
বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানকে শ্রীলঙ্কার অনুরোধ, যে জবাব দিল পিসিবি
  2. বিশ্বকাপে আবারও দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  3. এশিয়ান ইনডোরে সেমিফাইনালে ইমরানুর
  4. অদম্য কাপে দুরন্ত একাদশকে উড়িয়ে দিল ধুমকেতু
  5. মাঠে গড়াল বিসিবির বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট
  6. বিশ্বকাপের আগ মুহূর্তে দুঃসংবাদ পেল ভারত 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x