Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১১:০০, ১৩ নভেম্বর ২০২২
আপডেট: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২২
ক্রীড়া প্রতিবেদক
১১:০০, ১৩ নভেম্বর ২০২২
আপডেট: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২২
আরও খবর
আইপিএল থেকে বাদ পড়ে কোচকে যা বলেছিলেন মুস্তাফিজ
ভারত ম্যাচ বয়কট : পিসিবিকে আইনি ঝামেলার সতর্কবার্তা আইসিসির
বিশ্বকাপের আগে আবারও দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে
ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পর্দার আড়ালে আইসিসির আলোচনা
বিশ্বকাপে না থাকা নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

বিশ্বকাপ ফাইনাল : নজর থাকবে যাদের ওপর

ক্রীড়া প্রতিবেদক
১১:০০, ১৩ নভেম্বর ২০২২
আপডেট: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২২
ক্রীড়া প্রতিবেদক
১১:০০, ১৩ নভেম্বর ২০২২
আপডেট: ১১:০৭, ১৩ নভেম্বর ২০২২
আজ তাদের ওপর থাকবে বাড়তি নজর। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল আজ রোববার। দ্বিতীয় শিরোপার জন্য লড়াই করবে পাকিস্তান ও ইংল্যান্ড। দুর্দান্ত যাত্রার মধুর সমাপ্তি টানতে প্রস্তুত দুই দলের ২২ তারকা। সেমিফাইনালে বিপক্ষকে দুমড়ে মুচড়ে ফাইনালে আসা পাকিস্তান ও ইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল হলেও আলাদা নজর থাকবে কয়েকজনের উপর।

শাহিন শাহ আফ্রিদি

পেস আক্রমণে বিশ্বের অন্যতম ভয়ংকর দল পাকিস্তান। চলতি বিশ্বকাপে তাদের পেস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম দুই ম্যাচে উইকেটবিহীন থাকলেও পরের ৪ খেলায় ১০ উইকেট তুলে নেন আফ্রিদি। সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে অ্যাডিলেড ওভাল বাংলাদেশকে ৫ উইকেটে হারানোর দিনে বল হাতে আগুন ঝরান তিনি। ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। পান ম্যাচসেরার পুরস্কার। কালও নতুন বলে বাবর আজমের ভরসা আফ্রিদি।

শাদাব খান

বিশ্বকাপ শুরুর আগেই শাদাব খানকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাবা হচ্ছিল। আসরজুড়ে আস্থার প্রতিদান দিয়ে চলছেন শাদাব। ৬.৫৯ ইকোনমিতে তুলে নিয়েছেন ১০ উইকেট। মাঝের ওভারগুলোতে শাদাবের কার্যকরী বোলিং ব্রেক থ্রু এনে দেয় পাকিস্তানকে। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকান অর্ধশতক। তাই কালকের ফাইনালে শাদাবের অলরাউন্ডিং ঝলক আরেকবার দেখতে মুখিয়ে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে ওপেনিংটাকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০৫ রানের জুটি গড়ার পথে খেলেন ৪৩ বলে ৫৭ রানের ঝরঝরে ইনিংস। ফাইনালে বাবর-রিজওয়ানের জুটি, বিশেষত রিজওয়ানের ব্যাটে একটা ভালো শুরুর অপেক্ষায় পাকিস্তান সমর্থকরা। কারণ, রিজওয়ানের ফর্ম দলকে এনে দিতে পারে শুরুর মোমেন্টাম।

অ্যালেক্স হেলস

সেমিফাইনালে ভারতের ১৬৯ রান তাড়ায় জস বাটলারকে নিয়ে রানের ফুলঝুরি ছুটিয়েছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। অপরাজিত ৮৬ রান করার পাশাপাশি সেদিন ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে নিজের ২ হাজার রানের মাইলফলক। চলতি আসরে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি রান তারই। দুই অর্ধশতকে করেছেন ২১১ রান, স্ট্রাইক রেট ১৪৮.৫৯। পাকিস্তানের পেস গোলা সামলাতে হেলস তাই ইংল্যান্ডের বড় অস্ত্র।

জস বাটলার

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দারুণ একটি বিশ্বকাপ কাটাচ্ছেন। ৫ ম্যাচে দুই অর্ধশতকে ১৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৩.১৬। ওপেনিংয়ে দলকে ঝড়ো শুরু এনে দিতে পারঙ্গম বাটলার সেমিফাইনালে সঙ্গী অ্যালেক্স হেলসের সঙ্গে মিলেমিশে বিদায় করে দিয়েছেন ভারতকে। ফাইনালে তার কাছে আরেকটি চমৎকার ইনিংসের আশা রাখতেই পারে ইংলিশ ভক্তরা।

স্যাম কারান

বাঁহাতি এই পেসার আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটসহ চলতি আসরে ৫ ম্যাচে তুলে নিয়েছেন ১০ উইকেট। গড় মাত্র ১৩.৬০, ওভার প্রতি খরচ ৭.২৮। পাকিস্তানের যদি থাকে শাহিন আফ্রিদি, তাহলে ইংল্যান্ডের আছে স্যাম কারান। বাবর-রিজওয়ানের জুটি ভাঙতে নতুন বলে কারানের দিকে তাকাবেন বাটলার, সেটি না বললেও চলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
২৪ জুন ২০২৪
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা, বাংলাদেশের লাভ কতটুকু?
২৪ জুন ২০২৪
অস্ট্রেলিয়া ম্যাচের আগে যা বললেন পান্ডিয়া
২৪ জুন ২০২৪
শেষ পরীক্ষায় ভোরে মাঠে নামছে বাংলাদেশ
২৪ জুন ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা
২৪ জুন ২০২৪
সেমিতে যেতে যে ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে
২৪ জুন ২০২৪
সেমি নিশ্চিতে দক্ষিণ আফ্রিকার সামনে সহজ লক্ষ্য
২৩ জুন ২০২৪
মার্কিনিদের উড়িয়ে সেমিতে ইংল্যান্ড
২৩ জুন ২০২৪
জর্দানের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রকে অল্পতে থামাল ইংল্যান্ড
২৩ জুন ২০২৪
ফিক্সিংয়ের অভিযোগ, মামলা করবেন বাবর
২৩ জুন ২০২৪
আফগানিস্তানের রাস্তায় ক্রিকেট উৎসব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি
  2. নেপালকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
  3. আইপিএল থেকে বাদ পড়ে কোচকে যা বলেছিলেন মুস্তাফিজ
  4. ভারত ম্যাচ বয়কট : পিসিবিকে আইনি ঝামেলার সতর্কবার্তা আইসিসির
  5. পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ
  6. ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন স্টিভেন স্মিথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x