Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
জহিরুল কাইউম ফিরোজ
১৩:০০, ২৪ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৩৭, ২৪ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১৩:০০, ২৪ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৩৭, ২৪ মার্চ ২০২৪
আরও খবর
খারাপ সময়ের সঙ্গে লড়াই করে এনটিভি যাত্রা অব্যাহত রেখেছে  : মান্না
কেক কেটে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এবার একসঙ্গে খেলবেন সাকিব-তাসকিন
সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
তামিমের পাশে দাঁড়ালেন সাকিব

ক্রিকেটের বিস্ময় সাকিবের ৩৭তম জন্মদিন আজ

জহিরুল কাইউম ফিরোজ
১৩:০০, ২৪ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৩৭, ২৪ মার্চ ২০২৪
জহিরুল কাইউম ফিরোজ
১৩:০০, ২৪ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৩৭, ২৪ মার্চ ২০২৪
সাকিব আল হাসান। ছবি : এনটিভি

বাংলার ক্রিকেটে একটা বিশাল পরিবর্তন এনেছেন সাকিব। আজ থেকে ১০ বছর আগেও পাড়ার অলিগলিতে ব্যাট-বল হাতে কেউ চাইতো শচীন টেন্ডুলকার হতে, কেউ চাইতো মুরালিধরনের মতো রাঙা চোখের শান্ত দানব হতে, কারও স্বপ্নপুরুষ ছিলেন অলরাউন্ডারদের অন্যতম আদর্শ জ্যাক ক্যালিস। এক দশক পর এখন সবার স্বপ্ন এক জায়গায় এসে মিলেছে। সবাই শুধুই সাকিব হতে চায়। ব্যাট হাতে কিংবা বল হাতে, শুধু একজনই। তার চেয়েও বড় কথা, আমরা পেয়েছি নিজেদের একজনকে। স্বপ্ন দেখতে দূর দেশে পাড়ি জমাতে হয় না। 'মিরাকল অব মাগুরা'- খ্যাত সাকিবের সবচেয়ে বড় মিরাকল বোধহয় এটিই!

সাকিব আল হাসান। বাংলার ক্রিকেটের ব্যাড বয়। ক্রীড়াঙ্গনে ব্যাড বয়দের নিয়ে ভয় থাকে৷ সাফল্য আর পরিচিতির ভিড়ে হারিয়ে যাওয়ার শঙ্কা চেপে ধরে তাদের ঘিরে। আর সবকিছুর মতো এখানেও সাকিব ব্যতিক্রম। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব। অবিসংবাদিত মহারাজ। তবু মাঝেমধ্যে তাকে মনে হয় নিঃসঙ্গ গ্রহচারী।

মাগুরার সাকিব কখন যে পুরো দেশের হয়ে গেলেন, টেরই পাওয়া যায়নি। ক্রিস গেইলকে বলা হয় ইউনিভার্স বস। বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে আনন্দ দিয়েছেন সবাইকে। সাকিব এখনও দিয়ে চলছেন বাংলার ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে। বিশ্ব ক্রিকেটের কোথাও যখন শোনা যায় বাংলাদেশ থেকে একজন খেলছেন, আমরা বুঝে যাই তিনি আর কেউ নন, ৭৫ নম্বর জার্সির ওই রাগী ছেলেটা।

সাম্প্রতিক নানা কাণ্ডে সাকিব বিতর্কিত হয়েছেন৷ তা তিনি বরাবরই বিতর্কিত। সাকিব ও বিতর্ক বোধহয় একটা রেললাইনে দুটি পাত, যারা আলাদা তবু একসঙ্গে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক সাকিব তাই সবচেয়ে বড় ভিলেনও। তাতে অবশ্য তিনি নির্বিকার। বিতর্কের মুখেই নিজের সেরাটা বের করে আনেন তিনি। ভক্তরাও ভুলে যান সবকিছু। অনেকটা সার্ফএক্সেলের বিখ্যাত সেই সংলাপের মতো, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। মানুষতো তাকেই শাসায়, অনধিকার চর্চায় আগলে রাখতে চায়, যাকে খুব বেশিই ভালোবাসে। সর্বশেষ বিশ্বকাপ বাদে সাকিব তার সমালোচনার জবাব বরবারই সবুজ ঘাসে দিয়ে এসেছেন৷ মানুষ বলেই কি না, কখনও কখনও ক্লান্ত হন!

বাংলা ব্যান্ড সংগীতের প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে নিয়ে গান বেঁধেছিল ভাইকিংস ব্যান্ড...

‘যদি হুট করে একা হওয়া যেত আকাশের মতো

আমি চুপ করে চোখে জল নিতাম ইচ্ছে যতো!’

আকাশের দিকে তাকিয়ে সাকিবও কি মাঝে মাঝে ভাবেন একা হওয়ার কথা? হয়ত ভাবেন! অভিমান ঘিরে ধরে তখন। কিন্তু, তিনি থামেন না। প্রচণ্ড ক্ষুধা নিয়ে ফের নেমে পড়েন। সাকিব বাংলার ক্রিকেটের হৃদযন্ত্র, তা বলার অপেক্ষা রাখে না। জীবনের কারখানায় সাকিব নামক মেশিনের বয়স হয়ে গেছে কাঁটায় কাঁটায় ৩৭। অথচ এখনও তার অহম কী দুর্দান্ত।

আচ্ছা, সাকিব কে? প্রশ্নটা কেমন অদ্ভুত ঠেকছে? এবার উত্তর মেলান। হিমশিম খাবেন। সাকিবকে এক উপমায় আটকে রাখা অসম্ভব বলেই এমন প্রশ্ন! ২৪ মার্চ ১৯৮৭, মাগুরায় জন্ম নেওয়া সাকিব যেদিন পৃথিবীতে এলেন, যেদিন খন্দকার সাকিব আল হাসান ফয়সাল থেকে সাকিব আল হাসান হলেন, যেদিন আরও ছোট হয়ে সবার ময়না হলেন, সেদিন থেকেই তিনি গেয়ে চলেছেন ব্যাট আর বলের মায়াবী ঝংকার তুলে। বাইশ গজের সবুজ ক্যানভাসে আনন্দের কালিতে এঁকে দিয়েছেন এক মহারাজের ছবি, যা তিনি নিজেই! আজ সেই মহারাজের জন্মদিন, যাকে ঘিরে তৈরি হয় আনন্দ, উৎসব আর হাসিমুখ।

সাকিব আল হাসান জন্মদিন

সংশ্লিষ্ট সংবাদ: সাকিব আল হাসান

০৩ মার্চ ২০২৬
সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
২৫ জানুয়ারি ২০২৬
সব ঠিক থাকলে জাতীয় দলে ফিরছেন সাকিব
২৬ নভেম্বর ২০২৫
সাকিবের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবেদন ৩ মার্চ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে
  2. আর্জেন্টিনার সামনে রেকর্ডের হাতছানি, চমক দেখাতে মুখিয়ে মিসর
  3. মেসি না সালাহ কে জিতবে, জানাল এআই
  4. মেসিকে নিয়ে কী ভাবছে মিসর
  5. আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না মিসর
  6. বর্ণবাদী মন্তব্য করা সিনেটরকে কড়া জবাব এমবাপ্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x