Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:০০, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২২:২৫, ২৬ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২২:০০, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২২:২৫, ২৬ অক্টোবর ২০২৫
আরও খবর
জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি
আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
অপরাজেয় যাত্রা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ
অপ্রতিরোধ্য থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়

২৭ ওভারের খেলায় ভারতকে ১২৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২:০০, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২২:২৫, ২৬ অক্টোবর ২০২৫
স্পোর্টস ডেস্ক
২২:০০, ২৬ অক্টোবর ২০২৫
আপডেট: ২২:২৫, ২৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি

ম্যাচের শুরুতে একদফা হানা দিল বৃষ্টি। টস হলেও খেলা শুরু হতে দেরি হলো প্রায় ঘণ্টা খানেক। ম্যাচ শুরু হওয়ার পরও একবার দেখা গেল সেই বৃষ্টি। এর মাঝে পুরনো সেই ব্যাটিং ব্যর্থতা নতুন করে দেখালো বাংলাদেশ। বাকিদের ব্যর্থতার ভারে শারমিন সুপ্তা আর সোবহানা মোস্তারির ব্যাটে ১০০ ছাড়ানো পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ রোববার (২৬ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ ২৭ ওভারে কমিয়ে আনা হয়। পরে ডিএলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের।

বৃষ্টি বাধায় ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় ঘণ্টা খানেক। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে ফেরেন সুমাইয়া আক্তার। কিছুক্ষণ পরই আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকও বিদায় নেন ৩২ বলে ১৩ রান করে।

এরপর আরেক দফা হানা দেয় বৃষ্টি। এবার বৃষ্টির রাজত্ব ছিল আরও বেশি সময়। যে কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ২৭ ওভারে। বৃষ্টি শেষে খেলতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে লম্বা করেছে ব্যর্থতার লাইন।

শুরুটা হয় অধিনাক নিগার সুলতানা জ্যোতিকে দিয়ে। ননস্ট্রাইক প্রান্ত থেকে রানআউট হন তিনি। যে আউটের পুরোটা জুড়ে ছিল জ্যোতির ধীরতা। যথেস্ট সুযোগ পেয়েও ক্রিজে ব্যাট রাখতে পারেননি তিনি। ২৪ বলে ৯ রানে বিদায় নেন তিনি।

এরপর উইকেটে নেমে হাত খুলে খেলা শুরু করেছিলেন সোবহানা মোস্তারি। ঝড়ের আভাস দিয়ে বেশি সময় টিকতে পারেননি তিনি। ৪ চারে ২১ বলে ২৬ রান করে ফেরেন সোবহানা।

এরপর বাকিরা ছিলেন যাওয়া-আসার ভিড়ে। কেউই দলের দায়িত্ব নিতে পারেননি। মাঝে ফেরত যান তিন নম্বরে নেমে একপ্রান্ত আগলে রাখা শারমিন আক্তার সুপ্তাও। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৩৬ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন রাধা যাদব। দুটি উইকেট গেছে শ্রী চারানির ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন রেনুকা সিং, দীপ্তি শর্মা আর আমানজত কর।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৯ ওভারে ১১৯/৯ (সুমাইয়া ২, রুবাইয়া ১৩, শারমিন ৩৬, জ্যোতি ৯, সোবহানা ২৬, স্বর্ণা ২, নাহিদা ৩, রাবেয়া ৩, রিতু ১১, নিশি ৪*, মারুফা ২*; রেনুকা ৫-০-২৩-১, দীপ্তি ৫-২-২৪-১, আমানজত ৫-০-১৮-১, শ্রী চারানি ৬-০-২৩-২, রাধা ৬-০-৩-০)

নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: নারী ওয়ানডে বিশ্বকাপ

০৩ নভেম্বর ২০২৫
ফাইনালের সঙ্গে উলভার্টও হেরে যান প্রতিবার
০৩ নভেম্বর ২০২৫
বদলি হিসেবে দলে ফিরে ফাইনালের সেরা শেফালি
০৩ নভেম্বর ২০২৫
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে যেখানে দীপ্তিই প্রথম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি
  2. নেপালকে উড়িয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
  3. আইপিএল থেকে বাদ পড়ে কোচকে যা বলেছিলেন মুস্তাফিজ
  4. ভারত ম্যাচ বয়কট : পিসিবিকে আইনি ঝামেলার সতর্কবার্তা আইসিসির
  5. পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ
  6. ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন স্টিভেন স্মিথ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x