আইপিএল নিলাম
কে কত টাকায় কোন দলে?
আইপিএল! ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় শো! প্রতিবছর প্রায় দুই মাস ধরে ভক্তরা ডুবে থাকে আইপিএলের ঘোরে। ভারতের ঘরোয়া লিগ হলেও এর আবেদন বিশ্বজুড়ে। ২০২৬ সালে মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর। তার আগে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে চলছে আইপিএলের নিলাম। নিলামের সর্বশেষ সব খবর জানাতে এনটিভি অনলাইন আছে পাঠকের সঙ্গে...
অবশেষে ৯ নম্বর সেটে নাম উঠেছিল বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। লিস্টে ১০১ নম্বরে থাকা টাইগার পেসারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় নিলামে। অবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। লঙ্কান এই পেসারকে এবার ১৮ কোটি রুপির আকাশছোঁয়া মূল্যে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাই সুপারকিংস : আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) ২ কোটি রুপি, প্রাসান্ত ভীর ১৪ কোটি ২০ লাখ রুপি, কার্তিক শর্মা ১৪ কোটি ২০ লাখ রুপি, ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া) ১ কোটি ৫০ লাখ রুপি, আমান খান ৪০ লাখ রুপি, সরফরাজ খান ৭৫ লাখ রুপি, ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) ২ কোটি রুপি, রাহুল চাহার ৫ কোটি ২০ লাখ রুপি, জ্যাক ফ্লকস (অস্ট্রেলিয়া) ৭৫ রুপি ।
রিটেইন (দেশি) : ঋতুরাজ গাইকোয়াড় , শিভাম দুবে, খালেদ আহমেদ, এম এস ধোনি, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, আয়ুষ মহাত্রে, রামকৃষ্ণ ঘোষ, উরভিল প্যাটেল, মুকেশ চৌধুরী, শ্রেয়াস গোপাল।
রিটেইন (বিদেশি) : নুর আহমেদ (আফগানিস্তান), ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), নাথান এলিস (অস্ট্রেলিয়া), জেমি ওভারটন (ইংল্যান্ড)।
ট্রেডিং : সন্জু স্যামসন।
দিল্লি ক্যাপিটালস : ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) ২ কোটি রুপি, বেন ডাকেট (ইংল্যান্ড) ২ কোটি রুপি, আউকিব দার ৮ কোটি ৪০ লাখ রুপি, পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) ৪ কোটি রুপি, লুঙ্গি এনগিদি (দক্ষিণ আফ্রিকা) ২ কোটি রুপি, সাহিল পারাক্ষ ৩০ লাখ রুপি, কেইল জেমিসন (নিউজিল্যান্ড) ২ কোটি রুপি।
রিটেইন (দেশি) : অক্ষর প্যাটেল, কে এল রাহুল, কুলদীপ যাদব, থানগারাশু নটরাজন, মুকেশ কুমার, অভিষেক পোরেল, আশুতোষ শর্মা, সামির রিজভি, বিপ্রজ নিগম, করুণ নায়ার, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, অজয় মন্ডল।
রিটেইন (বিদেশি) : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা)।
ট্রেডিং : নিতিশ রানা।
গুজরাট টাইটান্স : আশোক শর্মা ৯০ লাখ রুপি, জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৭ কোটি রুপি, টম বেনটন (ইংল্যান্ড) ২ কোটি রুপি, পৃথভু রাজ ৩০ লাখ রুপি, লুক উড (ইংল্যান্ড) ৭৫ লাখ রুপি।
রিটেইন (দেশি) : শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন, মোহাম্মদ শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ইশান্ত শর্মা, নিশান্ত সিন্ধু, জয়ন্ত যাদব, আরশাদ খান, গুরনূর ব্রার, সাই কিশোর, কুমার কুশাগ্র, মানব সুথার, অনুজ রাওয়াত।
রিটেইন (বিদেশি) : রশিদ খান (আফগানিস্তান), জস বাটলার (ইংল্যান্ড), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।
কলকাতা নাইট রাইডার্স : ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া) ২৫ কোটি ২০ লাখ রুপি, ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) ২ কোটি রুপি, মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা) ১৮ কোটি রুপি, তেজাসভী সিং ৩ কোটি রুপি, কার্তিক তিয়াগি ৩০ লাখ রুপি, প্রশান্ত সোলাঙ্কি ৩০ লাখ রুপি, রাহুল ত্রিপাঠি ৭৫ লাখ রুপি, টিম সেইফার্ট (নিউজিল্যান্ড) ১ কোটি ৫০ লাখ রুপি, মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৯ কোটি ২০ লাখ রুপি, সারথাক রঞ্জন ৩০ লাখ রুপি, ডাকশ কামড়া ৩০ লাখ রুপি, রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ২ কোটি রুপি, আকাশ দ্বীপ ১ কোটি রুপি।
রিটেইন (দেশি) : রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হার্শিত রানা, আজিঙ্কা রাহানে, উমরান মালিক, রামানদীপ সিং, অঙ্ক্রিশ রঘুবংশী, বৈভব অরোরা, মনীশ পান্ডে, অনুকূল রায়।
রিটেইন (বিদেশি) : সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) ও রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস : ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) ২ কোটি রুপি, আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) ২ কোটি রুপি, মুকুল চৌধুরী ২ কোটি ৬০ লাখ রুপি, নামান তিওয়ারী ১ কোটি রুপি, অক্ষত রঘুবংশী ২ কোটি ২০ লাখ রুপি।
রিটেইন (দেশি) : রিশাভ পন্থ, মায়াঙ্ক যাদব, আভিষ খান, আবদুল সামাদ, আয়ুষ বাধোনি, মোহসিন খান, শাহবাজ আহমেদ, মানিমারান সিদ্ধার্থ, দিগ্বেশ রাঠি, আরশিন কুলকার্নি, প্রিন্স যাদব, অর্জুন টেন্ডুলকার, হিম্মত সিং, আকাশ সিং।
রিটেইন (বিদেশি) : নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), ম্যাথিউ ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা)।
ট্রেডিং : মোহাম্মদ শামি।
মুম্বাই ইন্ডিয়ান্স : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ১ কোটি রুপি, দানিশ মালিওয়ার, মোহাম্মদ ইজহার ৩০ লাখ রুপি, আথারাব আনকোলেকার ৩০ লাখ রুপি, মায়াঙ্ক রাওয়াত ৩০ লাখ রুপি।
রিটেইন (দেশি) : রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, দীপক চাহার, নামন ধীর, রবিন মিনজ, রাজ বাওয়া, অশ্বনি কুমার, রঘু শর্মা।
রিটেইন (বিদেশি) : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), উইল জ্যাকস (ইংল্যান্ড), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), এ এম গাজানফার (আফগানিস্তান), রায়ান রিকেল্টন (দক্ষিণ আফ্রিকা), করবিন বশ (দক্ষিন আফ্রিকা)।
ট্রেডিং : শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকান্ডে, শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
পাঞ্জাব কিংস : কোপার কনোলি (অস্ট্রেলিয়া) ৩ কোটি রুপি, বেন ডোয়ারশুইস (অস্ট্রেলিয়া) ৪ কোটি ৪০ লাখ রুপি, প্রাভিন দুবে ৩০ লাখ রুপি, ভিশাল নিশাদ ৩০ লাখ রুপি।
রিটেইন (দেশি) : শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, বিজয়কুমার বৈশাক, যশ ঠাকুর, হারপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ, সূর্যাংশ শেডগে, পায়লা অবিনাশ, মুশীর খান, হারনূর সিং।
রিটেইন (বিদেশি) : মার্কাস স্টইনিস (অস্ট্রেলিয়া), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), মিচেল ওয়েন (অস্ট্রেলিয়া), জেভিয়ার বার্টলেট (অস্ট্রেলিয়া)।
রাজস্থান রয়্যালস : রবি বিষ্ণোই ৭ কোটি ২০ লাখ রুপি, সুশান্ত মিশরা ৯০ লাখ রুপি, ইয়াস রাজ পুনজা ৩০ লাখ রুপি, ভিগনেষ পুথুর ৩০ লাখ রুপি, রাভি সিং ৯৫ লাখ রুপি, আমাদ রাও ৩০ লাখ রুপি, ব্রিজেশ শর্মা ৩০ লাখ রুপি, অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড) ২ কোটি ৪০ রুপি, কুলদীপ সেন ৭৫ লাখ রুপি।
রিটেইন (দেশি) : যশস্বী জয়সওয়াল, শিভাম দুবে, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, বৈভব সূর্যবংশী, যুধবীর সিং, সন্দীপ শর্মা।
রিটেইন (বিদেশি) : জোফরা আর্চার (দক্ষিণ আফ্রিকা), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), কুয়েনা মাফাকা (দক্ষিণ আফ্রিকা)।
ট্রেডিং : স্যাম কারান (ইংল্যান্ড), ডোনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ভেঙ্কটেশ আইয়ার ৭ কোটি রুপি, জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড) ২ কোটি রুপি, সাত্বিক দেশাল ৩০ লাখ রুপি, মঙ্গেশ যাদব ৫ কোটি ২০ লাখ রুপি, জর্ডান কক্স (ইংল্যান্ড) ৭৫ লাখ রুপি, ভিকি ওসতাওয়াল ৩০ লাখ রুপি, ভিহান মালহোথরা ৩০ লাখ রুপি, কানিশক চৌহান ৩০ লাখ রুপি।
রিটেইন (দেশি) : বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, রজত পাতিদার, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, রাশিখ সালাম, যশ দয়াল, দেবদূত পাডিক্কাল, স্বপ্নীল সিং, অভিনন্দন সিং, সুয়াশ শর্মা।
রিটেইন (বিদেশি) : জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), জ্যাকব বেথেল (ইংল্যান্ড), নুয়ান থুশারা (শ্রীলঙ্কা), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
সানরাইজার্স হায়দরাবাদ : শিভাং কুমার ৩০ লাখ রুপি, সালির আরোরা ১ কোটি ৫০ লাখ রুপি, সাকিব হুসাইন ৩০ লাখ রুপি, অঙ্কার তারমাল ৩০ লাখ রুপি, অমিত কুমার ৩০ লাখ রুপি, প্রাফুল হিঞ্জ ৩০ লাখ রুপি, ক্রাইন্স ফুলেটরা ৩০ লাখ রুপি, লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড) ১৩ কোটি রুপি, শিভাম মাভি ৭৫ লাখ রুপি, জস ইংলিশ (অস্ট্রেলিয়া) ৮ কোটি ৬০ লাখ রুপি, জ্যাক এডওয়ার্ডস (অস্ট্রেলিয়া) ২ কোটি রুপি।
রিটেইন (দেশি) : অভিষেক শর্মা, ইশান কিশান, নিতিশ কুমার রেড্ডি, জয়দেব উনাদকাট, হার্শাল প্যাটেল, জিশান আনসারি, শিবাং কুমার, অনিকেত ভার্মা, রবিচন্দ্রন স্মরণ, হর্ষ দুবে।
রিটেইন (বিদেশি) : হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ইশান মালিঙ্গা (শ্রীলঙ্কা), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ব্রাইডন কার্স (ইংল্যান্ড)।
