ভিন্ন গল্পের ম্যাচে নোয়াখালীর বড় জয়
বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেসের। এক এই দুই দলের লড়াই এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হল বিপিএল মাঠে নামলে বাবা-ছেলে। নোয়াখালীর হয়ে বিপিএলের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। এরপর বোলারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে নোয়াখালী।
আজ রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে নোয়াখালী। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ১৪৩ রান তুলতেি গুটিয়ে গেছে ঢাকা।
বড় রান তাড়া করতে নেমে নোয়াখালীর বোলারদের তোপের মুখে শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংলাইন। মাত্র ১৭ রান তুলতেই হারায় চার উইকেট। এরপর কিছুটা প্রতিরোধ করেন মোহাম্মদ মিঠুন আর শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেট দুটিতে এই দুজন করেন ৫৩ রান। ১৬ বলে ২৯ রান করে শামীম ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর মিঠুনও আর বেশি সময় উইকেটে টিকতে পারেনি ৩১ বলে ৩১ রান করে ফেরেন তিনি। এতেই শেষ হয় ঢাকার লড়াই। বাকিদের ব্যর্থতার ভিড়ে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন লড়াই করলেও সেটি কেবল হাড়ের ব্যবধানই কমিয়েছে। ২০ বলে ৩০ রান করেন সাইফউদ্দিন।
এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নোয়াখালী এক্সপ্রেস। আগ্রাসী ব্যাটিংয়ে শতক ছাড়ানো জুটি গড়েন দুই ওপেনার সৌম্য সরকার আর হাসান ঈসাখিল। ২৫ বলে ৪৮ রান করে সৌম্য ফিরলে ভাঙে সেই জুটি।
সৌম্য ফিরলেও একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন হাসান। অভিষেকেই হাফসেঞ্চুরি ছাড়িয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। ৬০ বলে ৯২ রান করে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে আব্দুল্লাহ আল মামুনের হাতে ধরা পড়েন তিনি। ৭ চার আর ৫ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এই দুজনের বাইরে আর সেভাবে কেউ দায়িত্ব নিতে পারেনি।

স্পোর্টস ডেস্ক