লা লিগার পয়েন্ট টেবিলে কে কোথায়?
লা লিগায় শেষ হয়েছে ২৫তম রাউন্ডের খেলা। জমে উঠেছে পয়েন্ট টেবিলে। লিগে টানা জয়ে উড়ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু, ওসাসুনার কাছে হেরে হোঁচট খেয়েছে তারা। রিয়ালের হারের পর লেভান্তের সঙ্গে জয়ে তুলে নিয়েছে বার্সেলোনা। কাতালানরা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
২৫ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট বার্সেলোনার। ২০টি জয়ের বিপরীতে হেরেছে চারটি, ড্র একটিতে। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। টেবিলের দুইয়ে তারা। ১৯ জয়ের বিপরীতে তিনটি করে হার ও ড্র লস ব্লাংকোদের।
তালিকার তিন নম্বর স্থানটি ভিয়ারিয়ালের দখলে। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫১। চারে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ ২৫ ম্যাচে তুলেছে ৪৮ পয়েন্ট। শীর্ষ ছয়ে পরের দুই নাম রিয়াল বেতিস ও সেল্টা ভিগো। বেতিস ২৫ ম্যাচ ৪২ এবং সেল্টা ২৫ ম্যাচে ৩৭ পয়েন্ট পেয়েছে।
শিরোপার লড়াইটা মূলত রিয়াল ও বার্সার মধ্যেই জমে উঠেছে। অন্যদের লক্ষ্য এখন আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে সরাসরি জায়গা করে নেওয়া। কেননা, পয়েন্ট টেবিলে বাকিদের চেয়ে বেশ এগিয়ে দল দুটি। কোনো অঘটন না ঘটলে টানা হারের শঙ্কা খুব কমই আছে রিয়াল-বার্সার।
লিগের এখনও ১৩ ম্যাচ বাকি। ২৫ রাউন্ড পর রেলিগেশনের শঙ্কায় (পয়েন্ট টেবিলের শেষ তিন দল) আছে মায়োর্কা, লেভান্তে ও রিয়াল ওভেইদো। ২৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মায়োর্কা, ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে লেভান্তে এবং ১৭ পয়েন্ট নিয়ে সবার তলানিতে (২০ নম্বর) রিয়াল ওভেইদো।

স্পোর্টস ডেস্ক