Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ জানতে কমিটি গঠন
এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
কেন ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইছেন যুবরাজ?

জিম্বাবুয়ে ম্যাচের পর শোকার্ত ভারতের ড্রেসিংরুম

স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সতীর্থদের সঙ্গে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং। ছবি : এএফপি

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত। কিন্তু মাঠের সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। সতীর্থ রিংকু সিংয়ের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দলে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের ব্যাটার রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং মারা গেছেন। তিনি ক্যানসারের চতুর্থ ধাপে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবার শারীরিক অবস্থা খারাপ শুনে মাঝপথে দল ছেড়ে বাড়ি ফিরেছিলেন রিংকু সিং। জিম্বাবুয়ে ম্যাচের আগে তিনি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে একাদশে তাঁর জায়গা হয়নি, রিংকুর বদলে খেলেছিলেন সাঞ্জু স্যামসন। যদিও বদলি ফিল্ডার হিসেবে তাঁকে মাঠে দেখা গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হতেই বাবার চিরবিদায়ের খবর শুনতে হলো এই ক্রিকেটারকে।

রিংকু সিংয়ের আজকের এই সাফল্যের পেছনে তাঁর বাবার সংগ্রাম ছিল রূপকথার মতো। আলীগড়ে এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন খানচাঁদ সিং। অভাবের সংসারে অনেক কষ্ট করেও ছেলেকে বড় ক্রিকেটার বানানোর স্বপ্ন বিসর্জন দেননি তিনি। বাবার সেই ত্যাগের প্রতিদান দিয়েই আজ ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রিংকু।

রিংকুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘রিংকু সিংয়ের বাবার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিশ্বকাপের মতো বড় আসরে খেলার মাঝে এমন সংবাদ শোনা পরিবারের জন্য অত্যন্ত কঠিন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’

এবারের বিশ্বকাপে রিংকু সিং খুব একটা ছন্দে নেই। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান। বড় স্কোর করতে না পারায় গত ম্যাচে তাঁকে বাদ দিয়ে সাঞ্জু স্যামসনকে নামায় ভারত। এর মাঝে বাবার মৃত্যু রিংকুর জন্য এক বড় মানসিক ধাক্কা হয়ে দাঁড়ালো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ক্রিকেট দল
০৬ মার্চ ২০২৬
এবার আমির বললেন, ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব?
০৫ মার্চ ২০২৬
শেষ ওভারের থ্রিলার শেষে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
০৫ মার্চ ২০২৬
ফাইনালে যেতে ইংল্যান্ডের সামনে ভারতের রানের পাহাড়
০৫ মার্চ ২০২৬
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
০৫ মার্চ ২০২৬
ভারত-ইংল্যান্ড ম্যাচও কী একপেশে হবে?
০৪ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
০৪ মার্চ ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করবে দ. আফ্রিকা
০২ মার্চ ২০২৬
বিশ্বকাপের শেষ চারে কে কার প্রতিপক্ষ?
০১ মার্চ ২০২৬
উইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে ভারত
২৮ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচকে প্রথম ফাইনাল ভাবছে ওয়েস্ট ইন্ডিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইসিসির মাসসেরা নাহিদ রানা
  2. সমালোচনার মুখে কমল বিশ্বকাপের যাতায়াত খরচ
  3. পিএসজির পাঁচে পাঁচ
  4. সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা
  5. এখনও সবচেয়ে দামি খেলোয়াড় মেসি
  6. মেসির জোড়া গোলে মায়ামির স্বস্তির জয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x