Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৮ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
নাটকীয় ফাইনাল জিতে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল
সেনেগালকে হারিয়ে দেশে যুদ্ধ থামানোর আশা সুদান কোচের

আদালতের রায়ে সেনেগালের শিরোপা এখন মরক্কোর

স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৮ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৮ মার্চ ২০২৬
শিরোপা জিতে উদযাপন করছে সেনেগাল। ছবি : এএফপি

নানা নাটকীয়তায় ঘেরা আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ। কিন্তু এতদিন পরে এসে এবার বদলে গেলো চ্যাম্পিয়ন দলের নাম। সেনেগালের পরিবর্তে এবার মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের দায়ে সেনেগালকে অযোগ্য ঘোষণা করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে সিএএফ-এর আপিল বোর্ড।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করছিল দুই দল। নির্ধারিত ৯০ মিনিটে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ইনজুরি সময়ে মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াস ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এই সিদ্ধান্তে খেপে গিয়ে সেনেগালের ফুটবলাররা প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কোচ পাপ ঝাও তাঁর খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার নির্দেশ দেন। গ্যালারি থেকে দর্শকরাও মাঠে ঢোকার চেষ্টা করে।

এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর সেনেগালের ফুটবলাররা মাঠে ফিরে আসেন। তবে পেনাল্টি নিতে এসে চরম হতাশ করেন ব্রাহিম দিয়াস। তাঁর দুর্বল ও নিচু ‘পানেনকা’ শট গোলরক্ষক অনায়াসেই আটকে দেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪তম মিনিটে বুলেট গতির শটে গোল করে সেনেগালকে উৎসবের উপলক্ষ এনে দেন পাপ গেয়ি।

ম্যাচের পরই আদালতের দারস্থ হয়েছিল মরক্কো। তবে সেসময় প্রাথমিক শুনানিতে সেনেগালকে ১০ লাখ ডলার জরিমানা করা হলেও ফল অপরিবর্তিত ছিল। কিন্তু মরক্কোর ফুটবল ফেডারেশন সেই রায় মেনে নেয়নি। যে কারণে তারা রায়ের বিরুদ্ধে আপিল করে। এবার সেই আপিলের শুনানিতে ফলাফল তাদের পক্ষে গেল।

জানা গেছে, সিএএফ তাদের টুর্নামেন্ট বিধিমালার ৮২ নম্বর ধারা অনুযায়ী সেনেগালকে অযোগ্য ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

টুর্নামেন্ট বিধিমালার ৮২ নম্বর ধারায় বলা আছে, কোনো দল যদি রেফারির অনুমতি ছাড়া ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ত্যাগ করে বা খেলতে অস্বীকৃতি জানায়, তবে তাদের পরাজিত ঘোষণা করা হবে। একই সঙ্গে ওই দলকে টুর্নামেন্ট থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট পরল মরক্কো। অন্যদিকে, তিন আসরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেও ট্রফি হারাতে হলো সেনেগালকে।

তবে লড়াই এখনই থামছে না। সেনেগালের সামনে সুযোগ আছে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার। তবে সেখানে সাধারণত ফলাফল পেতে অপেক্ষা করতে হয় বছর খানিক সময়।

আফ্রিকান নেশন্স কাপ সেনেগাল ফুটবল দল মরোক্কো ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: আফ্রিকান নেশন্স কাপ

১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় ফাইনাল জিতে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল
০৩ জানুয়ারি ২০২৬
সেনেগালকে হারিয়ে দেশে যুদ্ধ থামানোর আশা সুদান কোচের
১৪ জুন ২০২২
নাইজেরিয়ার ১০ গোলের জয়
সর্বাধিক পঠিত
  1. লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ
  2. হামজাকে নিয়ে সতর্ক ভিয়েতনাম
  3. লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো সবাই বাংলাদেশি : আমিনুল
  4. শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
  5. রোনান সুলিভানের ঝলকে সাফে দুরন্ত শুরু বাংলাদেশের
  6. ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে হঠাৎ দুঃসংবাদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x