শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ, সামাল দেওয়ার চেষ্টায় সাইফ-লিটন
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় খেয়েছে বাংলাদেশ। দলীয় ২১ রানের মাথায় দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বর্তমানে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন সাইফ হাসান ও লিটন দাস।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রানা তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে বাংলাদেশ।
সাইফ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে এসেছিলেন তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ডের বোলারদের সামনে সেভাবে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না তাদের। এরই মাঝে ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের বলে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করেন তামিম। কিন্তু ব্যাটে-বলে কোনো সংযোগ হয়নি। বল সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে।
এরপর তিন নম্বরে ব্যাটিং নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। স্মিথের সুইং করে ভেতরে ঢোকা বলের কোনো উত্তর খুঁজে পাননি শান্ত।
এর আগে শরিফুল ইসলাম-রিশাদ হোসেনদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আড়াইশ পেরোনোর আগেই আটকে দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রান করে কিউইরা।

স্পোর্টস ডেস্ক