মাঠে গড়াবে কী প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রামের আবহাওয়া কি বলছে?
বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছর নভেম্বর মাসে। লম্বা বিরতি শেষে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কোচ ফিল সিমন্সের শিষ্যরা।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
আরো পড়ুন : যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি
তবে গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। আজও দেশের অনেক অঞ্চলেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দেশের এই আবহাওয়ার কারণে ক্রিকেটপ্রেমীদের মনে শঙ্কা তৈরি হয়েছে খেলা মাঠে গড়াবে তো?
আরো পড়ুন : বড় চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
তাদের জন্য খুশির খবর হলো- চট্টগ্রামে আজ সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুয়েদার বলছে, চট্টগ্রামে স্টেডিয়ামের আশেপাশে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাপমাত্রা থাকবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আকুয়েদারের তথ্যানুযায়ী, সন্ধ্যা ৬টার পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ততক্ষণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি শেষ হয়ে যাবে।

স্পোর্টস ডেস্ক