Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ইশতি আহমেদ
১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
ইশতি আহমেদ
১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
আরও খবর
প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামল তৈরি, বিজ্ঞানীদের অভিনব আবিষ্কার
উদ্ভিদের গোপন শব্দে প্রতিক্রিয়া দেখায় প্রাণীরা : গবেষণা
শিল্পখাতে ক্যাম্পাস নেটওয়ার্কের ব্যবহার নিয়ে গবেষণা
‘ক্ষতিকর’ গাছ ভালো কাজে ব্যবহার
মুঠোফোন ব্যবহারে শুক্রাণুর ঘনত্ব কমতে পারে

দিনে গড়ে ৮৫ বার স্মার্টফোন দেখা হয়!

ইশতি আহমেদ
১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
ইশতি আহমেদ
১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
আপডেট: ১১:৪৪, ০৬ নভেম্বর ২০১৫
জেগে থাকা সময়ের এক-তৃতীয়াংশ ব্যয় হয় স্মার্টফোনের পেছনে। ছবি : ডেইলি মেইল

যুক্তরাজ্যের ল্যান্সেস্টার ইউনিভার্সিটির নতুন এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, মানুষ তাদের ব্যবহৃত স্মার্টফোনে দিনে গড়ে প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে, যা তাদের জেগে থাকা সময়ের প্রায় এক-তৃতীয়াংশ। এই পাঁচ ঘণ্টার মধ্যে গড়ে একজন ব্যবহারকারী স্মার্টফোন চেক করেন ৮৫ বার। গবেষণাপত্রটি প্লাস ওয়ান নামে এক জার্নালে প্রকাশ পেয়েছে।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে গবেষণাটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত একজন মানুষ কতক্ষণ স্মার্টফোনে সময় ব্যয় করে? এ প্রশ্নের উত্তরে মানুষের ধারণা এবং বাস্তবতার মাঝে তুলনা করতে এই গবেষণা করা হয়েছিল।

ল্যান্সেস্টার ইউনিভার্সিটির গবেষণা দলের সদস্য এবং মনোবিজ্ঞানী ডেভিড এলিস বলেন, ‘একজন ব্যক্তি কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে, সে ব্যাপারে মনোবিজ্ঞানীরা সাধারণত ব্যবহারকারীদের নিজেরদের তথ্য-উপাত্তের ওপরই নির্ভর করে। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাপারটি আসলেই ব্যতিক্রম এবং এটি খুব সাবধানতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে।’

এ ছাড়া গবেষকরা দাবি করেন, ‘অতিরিক্ত মোবাইল ব্যবহার করা’ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অভ্যাসগত বিষয়ে পরিণত হয়েছে।

ব্যবহারকারীরা স্মার্টফোনে কতক্ষণ সময় ব্যয় করেন, সে ব্যাপারে ধারণা পেতে গবেষণার জন্য তারা ২৩ জনকে বেছে নেয়, যাদের বয়স ১৮ থেকে ৩৩-এর মধ্যে। তাদের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করে দেওয়া হয়, যেটি তারা কতক্ষণ সময় স্মার্টফোন ব্যবহার করছে এবং কতবার চেক করছে, এসব রেকর্ড করে রাখে।

এসব ব্যবহারের মধ্যে সময় দেখা, মেসেজ ও নোটিফিকেশন চেক করা, মিডিয়া আল্যার্ট, ফোনকল ও গান শোনার ব্যাপারটিও রয়েছে। দুই সপ্তাহ ধরে অ্যাপটি স্মার্টফোন ব্যবহারে তাদের সব ক্রিয়াকর্ম রেকর্ড করে রাখে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা লক্ষ করেন, ব্যবহারকারীরা সাধারণত ছোট ছোট কাজের জন্য স্মার্টফোন হাতে নেয়। কারণ, মোট ব্যবহারের প্রায় অর্ধেকের বেশিবার ৩০ সেকেন্ডের কম সময়ে কাজ শেষ হয়ে যায়।

গবেষকরা বলেন, ‘অংশগ্রহণকারীরা দিনে ৮৪.৬৮ বার এবং পরিমাণে ৫.০৫ ঘণ্টা স্মার্টফোনে ব্যয় করে। তবে স্মার্টফোন হাতে নিলে ৫৫ শতাংশ সময়েই ৩০ সেকেন্ডের কম সময়ে কাজ শেষ হয়ে যায়।’

সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  2. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  3. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  4. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  5. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
  6. শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x