Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৩, ০২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৩, ০২ জানুয়ারি ২০২৬
আরও খবর
বিশেষ ছাড়, ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহারে আইডিবিতে চলছে ‘মনিটর ফেস্ট’
কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে একগুচ্ছ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী
সিলেটে উবারের সেবা চালু, সহজ হবে নগর যাতায়াত
ফুটবল আর প্রযুক্তির মিলনমেলায় ‘টেকনো ফুটবল নাইট’
পরিবেশবান্ধব প্যাকেজিং উৎপাদনে ব্র্যাকের ‘গ্রিনপ্যাক’ কারখানার উদ্বোধন

এক এনআইডিতে বেশি ফোন দেখানোর কারণ জানালেন ফয়েজ তৈয়্যব, আতঙ্কিত হবেন না

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৩, ০২ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৩, ০২ জানুয়ারি ২০২৬

দেশের মোবাইল বাজার থেকে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট নির্মূলে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। তবে এই ব্যবস্থা চালুর পর একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক মোবাইল ফোন নিবন্ধিত দেখানোর ঘটনায় ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, কারিগরি কারণে সাময়িকভাবে এমনটি দেখা গেলেও দ্রুতই তা সংশোধন করা হবে এবং আগামী ৯০ দিনের মধ্যে কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না।

আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘এনইআইআর চালুর পরও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি, কেউ আতঙ্কিত হবেন না।’

এক এনআইডির বিপরীতে অধিক সংখ্যক ফোন সচল দেখানোর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটাসেট সংগ্রহ করা হয়েছে। অপারেটররা পুরোনো ও ঐতিহাসিক সব তথ্য একসঙ্গে সিস্টেমে আপলোড করায় মাইগ্রেশনের তারিখ বর্তমান দেখাচ্ছে। ফলে অনেক এনআইডির বিপরীতে সচল মোবাইলের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটররা যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। ধীরে ধীরে ঐতিহাসিক ডেটা আর্কাইভে স্থানান্তর করে কেবল বর্তমানে সচল মোবাইল ফোনের তথ্য প্রদর্শন করা হবে। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।

এনইআইআর সংক্রান্ত ত্রুটি চিহ্নিত করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ফয়েজ তৈয়্যব বলেন, ‘শুরুর দিকে যেকোনো টেকনিক্যাল প্ল্যাটফর্মেই কিছু জটিলতা দেখা দেয়। আমরা সেগুলো সমাধানের উদ্যোগ নিয়েছি।’ 

তিনি জানান, বিদ্যমান সিস্টেমে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে এবং পুনরায় ‘ভিএপিটি’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আগে একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ২০টি, পরে ১৫টি এবং বর্তমানে ১০টি সিম ব্যবহারের অনুমতি রয়েছে। এ কারণে এনইআইআর ম্যাপিংয়ে ঐতিহাসিক ডেটায় একটি এনআইডির বিপরীতে বেশি সংখ্যক হ্যান্ডসেট দেখানো স্বাভাবিক।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সচেতনতা বাড়বে। একজনের এনআইডিতে কয়টি সিম বা ডিভাইস ব্যবহৃত হয়েছে, তা জানার অধিকার সবার রয়েছে। এতে মোবাইল ব্যাংকিং জালিয়াতি বা অনলাইন জুয়ার মতো আর্থিক অপরাধ শনাক্ত করা সহজ হবে।

ডেটাবেজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, নিরাপদ ডিজিটাল টোকেন (জেডব্লিউটি) ব্যবহারের পাশাপাশি রেট লিমিট আরোপ করা হয়েছে। ডেটা দেখতে এখন এনআইডি প্রয়োজন হবে এবং নিরাপত্তা আরও জোরদারে সিস্টেমে অতিরিক্ত একটি স্তর যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

প্রযুক্তি ফয়েজ আহমেদ তৈয়্যব
০৭ জুলাই ২০২৬
পরিবেশবান্ধব প্যাকেজিং উৎপাদনে ব্র্যাকের ‘গ্রিনপ্যাক’ কারখানার উদ্বোধন
০৭ জুলাই ২০২৬
বাংলাদেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো', দাম কত?
০৭ জুলাই ২০২৬
ডিজিটাল রূপান্তরে ৫ বছরের কৌশলগত চুক্তিতে বাংলাদেশ আনসার ও গ্রামীণফোন
০৭ জুলাই ২০২৬
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা পেল ইএসএল, দক্ষ জনবল তৈরিতে জোর
০৪ জুলাই ২০২৬
বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০
০১ জুলাই ২০২৬
কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটক
০১ জুলাই ২০২৬
দেশের বাজারে এলো এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর
০১ জুলাই ২০২৬
ওয়ালটন-স্টার টেক-পাঠাও সহ ২০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল রবি এলিট
৩০ জুন ২০২৬
ডেলয়েটের চোখে শীর্ষ ফিনটেক বাংলাদেশি উদ্যোক্তাদের ফান্ডেডনেক্সট
৩০ জুন ২০২৬
ডিজিটাল নিরাপত্তায় অবদানের স্বীকৃতি, ফিনিক্স সামিটে বিশেষ সম্মাননা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশেষ ছাড়, ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহারে আইডিবিতে চলছে ‘মনিটর ফেস্ট’
  2. সিলেটে উবারের সেবা চালু, সহজ হবে নগর যাতায়াত
  3. ফুটবল আর প্রযুক্তির মিলনমেলায় ‘টেকনো ফুটবল নাইট’
  4. বাংলাদেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো', দাম কত?
  5. ডিজিটাল রূপান্তরে ৫ বছরের কৌশলগত চুক্তিতে বাংলাদেশ আনসার ও গ্রামীণফোন
  6. বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x