Skip to main content
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০২, ০৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০২, ০৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে নতুন প্রযুক্তি
কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটক
দেশের বাজারে এলো এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর
ওয়ালটন-স্টার টেক-পাঠাও সহ ২০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল রবি এলিট
ডেলয়েটের চোখে শীর্ষ ফিনটেক বাংলাদেশি উদ্যোক্তাদের ফান্ডেডনেক্সট

‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করছে জাইকা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০২, ০৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০২, ০৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের দৃষ্টিতে তুলে ধরতে দেশব্যাপী ‘মাই বাংলাদেশ, মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাইকা বাংলাদেশ। আলোকচিত্রীসহ সমাজের বিভিন্ন স্তরের বাংলাদেশি নাগরিককে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দেশব্যাপী মানুষ দৈনন্দিন যে অগ্রগতি ও উন্নয়ন প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সেসব গল্পের প্রতি সবার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি আগামী ২০ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের স্মার্টফোন বা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে।

ছবিটি অংশগ্রহণকারীর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল (পাবলিক সেটিংসসহ) থেকে #MyBangladeshMyDevelopment এবং #JICABangladesh হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করতে হবে। একই সঙ্গে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আলোকচিত্রটি জমা দিতে হবে। সেখানে আলোকচিত্রটি কীভাবে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত এবং ধারণকৃত মুহূর্তের পেছনের গল্প কী-তা ব্যাখ্যা করে একটি বিবরণ যুক্ত করতে হবে।

ডাউনলোড করা, নকল (প্লেজারাইজড) বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে তৈরি কোনো কনটেন্ট গ্রহণ করা হবে না।

জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূল্যায়নের মানদণ্ডের মধ্যে থাকবে— থিমের সঙ্গে সামঞ্জস্য, কারিগরি মান, সম্পাদনা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা, সৃজনশীলতা এবং সামগ্রিক কম্পোজিশন। ফেসবুক পোস্টের রিচও বিচারপ্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।

বাছাইকৃত আলোকচিত্রগুলো জাইকা বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীতে উপস্থাপন করা হবে এবং সেরা চারটি আলোকচিত্র নগদ পুরস্কার পাবে। নির্বাচিত কিছু আলোকচিত্র যথাযথ আলোকচিত্রীর নাম উল্লেখসহ জাইকার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বের বিভিন্ন যোগাযোগ উপকরণে প্রকাশ হতে পারে।

অংশগ্রহণকারীদের ছবি তোলার সময় নিজ নিজ নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এবং নৈতিক ও আইনগত সীমার মধ্যে থাকার আহ্বান জানিয়েছে জাইকা বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের মানুষের চোখে দেখা উন্নয়নগাঁথা সংরক্ষণ ও বিশ্ব দরবারে তুলে ধরাই জাইকার লক্ষ্য।

প্রযুক্তি
০২ মার্চ ২০২৬
দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার
২৫ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড জাতীয় পর্ব সম্পন্ন, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী
২৫ ফেব্রুয়ারি ২০২৬
সাশ্রয়ী দামে ১৪৪ হার্টজ মনিটর আনল গিগাবাইট, গেমারদের জন্য নতুন সুযোগ
১৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর নতুন ফেসবুক পেজ চালু, যেসব তথ্য পাবেন
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বন্ধ হলো সাবেক প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
ডিজিটাল পেমেন্ট ও লাইফস্টাইল সেবায় একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রযুক্তি খাতে নতুন প্ল্যাটফর্ম: আত্মপ্রকাশ করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’
১০ ফেব্রুয়ারি ২০২৬
আবার আলোচনায়, বাড়তি দামে ফিরছে ট্রাম্পের টি১ স্মার্টফোন
১০ ফেব্রুয়ারি ২০২৬
‘এআই সঠিকভাবে কাজে লাগালে রিপোর্টিং আরও বাস্তবমুখী ও যুগোপযোগী হবে’
০৪ ফেব্রুয়ারি ২০২৬
ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে: নির্দেশনা বিটিআরসির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোবোটিক্স ও উদ্ভাবনী শিক্ষার প্রসারে কাজ করবে দীঘল ও টেক অটোক্রাটস
  2. এক ক্লিকে এনটিভির জন্মদিনে ফটোকার্ড তৈরি করুন
  3. কান লায়ন্স ২০২৬: কনটেন্ট তৈরিতে এআইয়ের নতুন সমাধান নিয়ে এলো টিকটক
  4. দেশের বাজারে এলো এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর
  5. ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৪৮০০ তরুণ-তরুণী, পাবেন ভাতা
  6. ওয়ালটন-স্টার টেক-পাঠাও সহ ২০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল রবি এলিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x