Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে কাজ করবে হিউম্যানয়েড রোবট
বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা: ফকির মাহবুব আনাম
ডিজিটাল শিক্ষার বিস্তারে সাশ্রয়ী ট্যাবের চাহিদা বাড়ছে দেশে
নাগরিকের পরিচয় ও আর্থিক লেনদেন সমন্বিত প্ল্যাটফর্মে আসবে: উপদেষ্টা রেহান আসিফ
জেনবুক এবং ভিভোবুক সিরিজে ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস

টেলিকম খাতে উচ্চ করের বোঝা কমাতে যাচ্ছে সরকার: উপদেষ্টা রেহান আসিফ আসাদ

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৩ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:০৫, ১৩ এপ্রিল ২০২৬

টেলিকম ও আইসিটি খাতে বর্তমান করহার ৩৮ শতাংশ পর্যন্ত, যা বিশ্বে অন্যতম বেশি। এই উচ্চ করের প্রভাব সরাসরি গ্রাহকের ওপর পড়ছে। কর কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, দেশের টেলিকম ও আইসিটি খাতে বিদ্যমান উচ্চ করের বোঝা কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে ১০০ টাকা রিচার্জে গ্রাহক মাত্র ৬২ টাকার সেবা পাচ্ছেন, বাকি ৩৮ টাকা বিভিন্ন কর হিসেবে কেটে নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য হলো গ্রাহকদের ওপর চাপ কমিয়ে সেবা আরও সাশ্রয়ী করা, পাশাপাশি রাজস্ব আয়ও যেন ক্ষতিগ্রস্ত না হয় জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে একাধিক ব্যাকবোন নেটওয়ার্ক থাকায় সমন্বয়ের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে একটি সমন্বিত ‘ন্যাশনাল ফাইবার ব্যাকবোন’ গড়ে তোলার পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যাতে সব অপারেটর সমান সুবিধা পায় এবং সেবার মান উন্নত হয়।

উপদেষ্টা বলেন, ডিজিটাল অর্থনীতির ভিত্তি হলো শক্তিশালী সংযোগব্যবস্থা। সড়ক ও বন্দর যেমন একটি দেশের বাণিজ্য চালাতে অপরিহার্য, তেমনি ডিজিটাল অর্থনীতির জন্য নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য। আগামী পাঁচ বছরে সরকারের আইসিটি খাতের উন্নয়ন তিনটি মূল স্তম্ভের ওপর নির্ভর করবে-কানেক্টিভিটি, নাগরিকের ডিজিটাল পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সেবা। এর মধ্যে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি’ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি নাগরিক একটি একক ডিজিটাল পরিচয়ের আওতায় আসে।

ডিজিটাল ওয়ালেট ও ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ভবিষ্যতে প্রতিটি নাগরিকের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যেখানে পরিচয়, আর্থিক লেনদেন ও বিভিন্ন সরকারি সেবা একসঙ্গে পাওয়া যাবে।

দেশের বিভিন্ন প্রান্তে তরুণরা ইতোমধ্যে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্য পাচ্ছে জানিয়ে তিনি বলেন- তাদের জন্য প্রয়োজন সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট এবং সহায়ক নীতিমালা। বর্তমানে আইসিটি ও টেলিকম খাত থেকে দেশের জিডিপিতে ২ থেকে ৪ শতাংশ অবদান আসছে, যা ভবিষ্যতে ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব। এজন্য সরকার, বেসরকারি খাত ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সব সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডিজিটাল খাতে যে উদ্দিপনামূলক ট্যাক্স কাঠামো থাকা দরকার তা নেই। বিনিয়োগ আকর্ষণের জন্য এটা জরুরি। তিনি আইএসপি খাতে বিদ্যমান সমস্যার সমাধান করতে সরকার এবং বিটিআরসির প্রতি আহ্বান জানান।

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপি এই খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আইএসপি নেটওয়ার্কের মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা হয়। বাকিটা অব্যবহৃত থাকে। অ্যাক্টিভ শেয়ারিং থাকলে অব্যবহৃত নেটওয়ার্কের পরিমাণ অনেকাংশে কমে আসবে।

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ১৫ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, সরকারের সহযোগিতা, নীতি সহায়তা পেলে আগামী ৫ বছরে এই হার ৫০ শতাংশ করা সম্ভব। তিনি বলেন, সারা দেশে এক দেশ এক রেট বাস্তবায়ন করতে হলে ট্রান্সমিশন রেটও সারাদেশে এক হতে হবে।

সূচনা বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূইঞা লাইসেন্স নবায়নসহ বিরাজমান সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের কাছে দাবি জানান।

অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আমিনুল হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ সংশ্লিষ্টরা।

সরকার মনে করছে, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে আগামী পাঁচ বছরে আইসিটি খাতে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।

প্রসঙ্গত-রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে দেশের প্রথম এই ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিং ব্র্যান্ডগুলো। এই এক্সপো চলবে ১৫ এপ্রিল রাত ৬টা পর্যন্ত।

প্রযুক্তি
২৬ এপ্রিল ২০২৬
নাগরিকের পরিচয় ও আর্থিক লেনদেন সমন্বিত প্ল্যাটফর্মে আসবে: উপদেষ্টা রেহান আসিফ
২৪ এপ্রিল ২০২৬
জেনবুক এবং ভিভোবুক সিরিজে ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস
২৪ এপ্রিল ২০২৬
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
২২ এপ্রিল ২০২৬
টেকসই ভবিষ্যতের জন্য একযোগে কাজের তাগিদ ফকির মাহবুব আনামের
২১ এপ্রিল ২০২৬
গ্রামীণফোনের ২৯তম এজিএম অনুষ্ঠিত, ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন
২১ এপ্রিল ২০২৬
হাই-পারফরম্যান্স গেমিং পিসি ‘অরোস প্রাইম ৫’ উন্মোচন, দাম কত?
২১ এপ্রিল ২০২৬
১৫ মাসের ওয়ারেন্টি দিচ্ছে হেলিও মোবাইল, বাড়ছে ব্যবহারকারীর নিশ্চয়তা
১৭ এপ্রিল ২০২৬
স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
০৮ এপ্রিল ২০২৬
স্টার্টআপ খাতের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা রেহান আসিফ আসাদ
০৭ এপ্রিল ২০২৬
কম আলোয় নতুন দিগন্ত: ইনফিনিক্স নোট ৬০ প্রো ক্যামেরায় চমক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে কাজ করবে হিউম্যানয়েড রোবট
  2. বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা: ফকির মাহবুব আনাম
  3. এআই চ্যাটবটকে গোপন ১০ তথ্য দিলে আসতে পারে বিপদ
  4. ডিজিটাল শিক্ষার বিস্তারে সাশ্রয়ী ট্যাবের চাহিদা বাড়ছে দেশে
  5. নাগরিকের পরিচয় ও আর্থিক লেনদেন সমন্বিত প্ল্যাটফর্মে আসবে: উপদেষ্টা রেহান আসিফ
  6. জেনবুক এবং ভিভোবুক সিরিজে ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x