Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৭ অক্টোবর ২০২৬
আরও খবর
লিংকডইনে কি চাকরির সুযোগ খুঁজছেন? সহজে রিক্রুটারের নজর কাড়ার পাঁচ দারুণ উপায়!
বিনামূল্যে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করুন তিন ওয়েবসাইটে
চীনে লিংকডইন বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট

লিংকডইনে আসছে আয় করার সুযোগ, থাকছে ৩ সুবিধা

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:২০, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:২৫, ১৭ অক্টোবর ২০২৬

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে আয় করার নতুন সুযোগ তৈরি হচ্ছে। অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়া, কনটেন্টের দর্শক বিশ্লেষণ এবং ভিডিও থেকে বিজ্ঞাপনের আয় করার সুবিধা যুক্ত করছে প্ল্যাটফর্মটি। নতুন এসব সুবিধার মাধ্যমে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, পরামর্শক ও কনটেন্ট নির্মাতারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয়ের সুযোগ বাড়াতে পারবেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ইনকর্পোরেটেডের এক প্রতিবেদন এবং লিংকডইনের আনুষ্ঠানিক ঘোষণা থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন সুবিধার প্রথমটি হলো অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা। এর মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবীরা নিজেদের দক্ষতা অনুযায়ী পরামর্শসেবা দিতে পারবেন। আগ্রহীরা নির্দিষ্ট সময় বুক করে অর্থের বিনিময়ে তাঁদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিজনেস প্রিমিয়াম গ্রাহকদের জন্য সুবিধাটি চালু হয়েছে। অন্য বাজারেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় সুবিধাটি কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ড। এতে অনুসারীর সংখ্যা বৃদ্ধি, পোস্টের কার্যকারিতা এবং দর্শকদের পেশাগত পরিচিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ফলে কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে এবং কোন শ্রেণির মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা সহজে বুঝতে পারবেন নির্মাতারা। লিংকডইন জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

তৃতীয় সুবিধাটি ভিডিও থেকে আয় করার সুযোগ। নির্বাচিত নির্মাতারা তাঁদের ভিডিওর আগে দেখানো বিজ্ঞাপন থেকে অর্থ আয় করতে পারবেন। তবে সুবিধাটি এখনো যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু নির্মাতা ও বিজ্ঞাপনদাতার মধ্যে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

এ ছাড়া ব্র্যান্ডের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ ও কাজের সুযোগ তৈরিতে ক্রিয়েটর মার্কেটপ্লেসেও সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্মাতা খুঁজে নিতে পারে।

লিংকডইনের তথ্য অনুযায়ী, গত এক বছরে নিজেদের প্রোফাইলে ‘প্রতিষ্ঠাতা’ পরিচয় যুক্ত করা সদস্যের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের তুলনায় এই সংখ্যা তিন গুণেরও বেশি। এতে বোঝা যায়, প্ল্যাটফর্মটিতে নিজস্ব উদ্যোগ ও ব্যবসা গড়ে তোলার আগ্রহ বাড়ছে।

লিংকডইনের লক্ষ্য, পেশাজীবীরা যেন নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও কনটেন্ট কাজে লাগিয়ে নতুন কাজ এবং আয়ের সুযোগ তৈরি করতে পারেন। তবে বাংলাদেশের ব্যবহারকারীরা নতুন সুবিধাগুলোর সবকটি কবে পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

লিংকডইন
সর্বাধিক পঠিত
  1. ১৪০০ প্রতিযোগীকে পেছনে ফেলে টেকনোপ্রিনিউরশিপে চ্যাম্পিয়ন টিম আশা
  2. ধীরগতির ওয়াই-ফাই নিয়ে বিরক্ত? আজই বদলে ফেলুন রাউটার রাখার এই নিয়মগুলো
  3. আবারও অ্যামাজনে কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার প্রকৌশলী
  4. কম্পিউটার স্লো হয়ে গেছে? টাস্ক ম্যানেজার দিয়ে গতি বাড়াবেন যেভাবে
  5. গেমিং পিসির জন্য জিটিএক্স নাকি আরটিএক্স, কোন গ্রাফিক্স কার্ড ভালো?
  6. সাইবার সুরক্ষা, নাকি কণ্ঠরোধ-আইন সংশোধন নিয়ে নাগরিক সংলাপে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x