Skip to main content
NTV Online

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • টিপস
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ২১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ২১ আগস্ট ২০২৬
আরও খবর
ভ্রমণে সঙ্গে রাখুন যেসব স্বাস্থ্যকর খাবার
নদীপথে ভ্রমণের আগে জেনে নিন দশ জরুরি টিপস
আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
ওমরাতে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও কিছু সাবধানতা
বিদেশে যাচ্ছেন? জেনে নিন সহজ ৫ কৌশল

শিশুকে নিয়ে ভ্রমণ কেন জরুরি, জানুন ৬ কারণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ২১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৬, ২১ আগস্ট ২০২৬
ছবি : এআই

ভ্রমণ শুধু আনন্দ বা বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুর মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই নতুন জায়গা, মানুষ ও পরিবেশের সঙ্গে পরিচিত হলে শিশুর জানার পরিধি বাড়ে। তাই বড় হওয়ার অপেক্ষা না করে শৈশব থেকেই সন্তানকে নিয়ে ভ্রমণের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

শিশুদের নিয়ে ভ্রমণ অবশ্যই সহজ নয়। তাদের খাওয়া, ঘুম ও নিরাপত্তার বিষয়টি যেমন দেখতে হয়, তেমনি পুরো ভ্রমণ পরিকল্পনাতেও বাড়তি সতর্কতা প্রয়োজন। তারপরও পরিবারের সঙ্গে ভ্রমণ শিশুর বেড়ে ওঠায় নানা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উদারতা ও মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে

নতুন মানুষ ও নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হলে শিশুর চিন্তার পরিধি বাড়ে। ভিন্ন মত, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে পরিচয়ের ফলে অন্যকে সম্মান করা এবং বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়।

পারিবারিক বন্ধন দৃঢ় হয়

ব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায়। ভ্রমণ সেই সুযোগ তৈরি করে। একসঙ্গে নতুন জায়গা দেখা, খাওয়া-দাওয়া কিংবা নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।

মানসিক বিকাশে সহায়তা করে

প্রযুক্তিনির্ভর জীবনে শিশুরা দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার ও অন্যান্য পর্দার সামনে কাটায়। ভ্রমণ তাদের সেই অভ্যাস থেকে কিছুটা দূরে এনে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। প্রকৃতি ও মানুষের কাছাকাছি থাকার অভিজ্ঞতা শিশুর মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে।

নতুন অভিজ্ঞতা অর্জন করে

বই বা পর্দায় কোনো জায়গা সম্পর্কে জানার সঙ্গে সেখানে সরাসরি যাওয়ার অভিজ্ঞতার পার্থক্য অনেক। ভ্রমণের মাধ্যমে শিশুরা নতুন স্থান, মানুষ, ভাষা, খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়। ফলে তাদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়।

পরিশ্রমের মূল্য বুঝতে শেখে

ভ্রমণের পেছনে অর্থ ও পরিকল্পনা দুটিই প্রয়োজন। পরিবার কীভাবে ভ্রমণের জন্য অর্থ সঞ্চয় করে এবং পরিকল্পনা করে, তা শিশুরা কাছ থেকে দেখতে পারে। এতে অর্থের মূল্য ও পরিশ্রমের গুরুত্ব সম্পর্কে তাদের ধারণা তৈরি হয়।

সহমর্মিতা তৈরি হয়

ভিন্ন পরিবেশ ও জীবনযাপনের মানুষের সঙ্গে পরিচিত হলে শিশুর মধ্যে সহমর্মিতা তৈরি হতে পারে। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ তাদের অন্যের বাস্তবতা বুঝতে সাহায্য করে। ফলে শুধু নিজের আরাম-আয়েশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষাও পায়।

সর্বাধিক পঠিত
  1. শিশুকে নিয়ে ভ্রমণ কেন জরুরি, জানুন ৬ কারণ
  2. ভ্রমণে সঙ্গে রাখুন যেসব স্বাস্থ্যকর খাবার
  3. ১৮৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
  4. সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস
  5. মন খারাপ থাকলে আপনি কেন একা ভ্রমণ করবেন? জানুন এর জাদুকরী সুফল!
  6. পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x