Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অস্ট্রেলিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:০৪, ২৮ অক্টোবর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:০৪, ২৮ অক্টোবর ২০২১
আরও খবর
সুপারশপ থেকে নেওয়া সালাদের প্যাকেটে জ্যান্ত ব্যাঙ!
৬০ বছর আগের ‘রহস্য’ আবার আলোচনায়
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা
লেবাননে হামলা বন্ধে কানাডা-যুক্তরাজ্যসহ একাধিক দেশের আহ্বান
অস্ট্রেলিয়ার প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ায় চাকরি আছে, কর্মী সংকট

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:০৪, ২৮ অক্টোবর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:০০, ২৮ অক্টোবর ২০২১
আপডেট: ০৯:০৪, ২৮ অক্টোবর ২০২১
কোভিড-পরবর্তীকালে কর্মী সংকটে ভুগছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। ছবি : সংগৃহীত

কোভিডের বিধিনিষেধ শেষে পার্টির জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া৷ খুলছে রেস্তোরাঁ, স্টেডিয়ামসহ বিনোদন কেন্দ্রগুলো৷ কিন্তু, সেগুলো পুরোপুরি চালু করতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তা ও ব্যবস্থাপকেরা৷ দেখা দিয়েছে প্রয়োজনীয় জনবলের অভাব৷ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

করোনার সময় বিপুল মৌসুমি কর্মী আর বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া ছেড়েছেন৷ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের কারণে নতুন শিক্ষার্থী বা কর্মীরা এ সময়ের মধ্যে আসতে পারেননি৷ যাঁরা চলে গেছেন, তাঁদের অনেকেও ফিরে আসেননি৷ যে কারণে মৌসুমি কর্মী সংকটে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্যবসা খাত৷ বিভিন্ন প্রতিষ্ঠান পুরোপুরি চালু হলেও প্রয়োজনীয় কর্মী ছাড়াই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে অনেককে৷

আতিথেয়তা-নির্ভর খাতের জন্য কর্মী ভাড়া করে এমন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রোনডা এভারিংহাম পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘লকডাউনের আগে কোনো চাকরির বিজ্ঞপ্তি দিলে কয়েকশ আবেদন জমা পড়ত৷ এখন যদি পাঁচ জন পাওয়া যায় তাহলেই আপনি সৌভাগ্যবান৷ এর মধ্যে তিন জন পাবেন উপযুক্ত৷ কিন্তু, যতক্ষণে আপনি তাদের ডাকবেন, ততক্ষণে দেখা যাবে তারা অন্য কোনো চাকরি পেয়ে গেছে৷’

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়ার সিডনির দুটি বড় শহর এবং মেলবোর্নের সেবা-নির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো৷ গত ১১ অক্টোবর সিডনি এবং গত সপ্তাহে মেলবোর্নে কোভিডের বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷

কর্মী সংকটের চিত্র ধরা পড়েছে অস্ট্রেলিয়ার সরকারি পরিসংখ্যানেও৷ ‘নন-রেসিডেন্ট’ কাজের ভিসায় অস্ট্রেলিয়ায় আসা মানুষের সংখ্যা ২০২০ সালের শুরুর তুলনায় চলতি বছরের জুন প্রান্তিকে দুই-তৃতীয়াংশ কম ছিল৷ সেইসঙ্গে দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা করোনার আগের সময়ের চেয়ে তিন লাখ কমে গেছে৷

অস্ট্রেলিয়ার ২২ লাখ অনিয়মিত কর্মীর এক-চতুর্থাংশই থাকেন সিডনিতে৷ চার মাসের লকডাউন শেষে শহরটিতে স্বাভাবিক কার্যক্রম শুরুর অনুমতি মিলেছে৷ গত ২৫ অক্টোবর সাড়ে ২২ হাজার দর্শক নিয়ে ফুটবল ম্যাচ আয়োজিত হয়। এজন্য ৭৩০ জন রাঁধুনি, পরিচ্ছন্নতা বা নিরাপত্তাকর্মী প্রয়োজন পড়ে৷ একই সময় অন্য কোনো বড় আয়োজন না থাকায় এ লোকবল যোগাড় করতে পেরেছেন আয়োজকেরা৷ কিন্তু, একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, আতিথেয়তা ব্যবসায় প্রত্যেকেই এখন কর্মী সংকটে পড়েছেন৷

এমন অবস্থায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার এবার বেশ সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা করেছে৷ সেইসঙ্গে কর্মী চাহিদা মেটাতে এক বছরে চার লাখ অভিবাসী নিতে চান তারা, যা কোভিড-পূর্ববর্তী সময়ের দ্বিগুণ৷ কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী, এ মুহূর্তে দেশটির নাগরিক, বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যেরাই শুধু অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি পাচ্ছে৷

অস্ট্রেলিয়া বিদেশে চাকরি প্রবাস জীবন অস্ট্রেলিয়ায় চাকরি অস্ট্রেলিয়া হাইকমিশন অস্ট্রেলিয়ার ভিসা

সংশ্লিষ্ট সংবাদ: অস্ট্রেলিয়া

২৫ মে ২০২৬
সুপারশপ থেকে নেওয়া সালাদের প্যাকেটে জ্যান্ত ব্যাঙ!
১৪ মে ২০২৬
৬০ বছর আগের ‘রহস্য’ আবার আলোচনায়
১৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন, জ্বালানি সংকটের আশঙ্কা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের কাছ থেকে কোনো বার্তা পাইনি : ট্রাম্প
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল তেহরান : ইরানি গণমাধ্যম
  3. হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
  4. লেবাননের ৭ গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের
  5. ‘হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের’
  6. চীনে এআই চিপ প্রবেশ সীমিত করতে আরও বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x