Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৭ জুন ২০২০
আপডেট: ০৯:২৪, ২৭ জুন ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৭ জুন ২০২০
আপডেট: ০৯:২৪, ২৭ জুন ২০২০
আরও খবর
মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে দোকান গুঁড়িয়ে দিল প্ৰশাসন
করোনায় মৃত্যু এক, শনাক্ত আরও ১০৯
করোনা শনাক্ত আরও আরও ৪২ জনের
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮০
করোনা শনাক্ত আরও ৬২ জনের

করোনাভাইরাস নিয়ে ‘গুরুতর সমস্যায়’ পড়েছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৭ জুন ২০২০
আপডেট: ০৯:২৪, ২৭ জুন ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২৭ জুন ২০২০
আপডেট: ০৯:২৪, ২৭ জুন ২০২০

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্য। বিষয়টিকে সারা দেশের জন্য ‘গুরুতর সমস্যা’ বলে মনে করছেন যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ চিকিৎসা কর্মকর্তা ড. অ্যান্থনি ফসি।

দুই মাস বিরতির পর গতকাল শুক্রবার করোনা ইস্যু নিয়ে কথা বলেছে হোয়াইট হাউস টাস্ক ফোর্স। আনুষ্ঠানিক ওই ব্রিফিংয়ে ড. ফসি বলেন, ‘ওটাকে (করোনাভাইরাস) শেষ করা জন্য আমাদের কাছে একটাই পথ রয়েছে। তা হলো, সম্মিলিতভাবে এটাকে শেষ করে দেওয়া।’ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন করোনার প্রাদুর্ভাবের গতি রুখতে আরো জোরদার প্রচেষ্টার কথা বলছেন, তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির’ প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার নতুন আরো ৪০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল যুক্তরাষ্ট্রে ৪০ হাজার ১৭৩ জন নতুন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এর আগের দিনের রেকর্ড ভেঙে এটি এখন পর্যন্ত দৈনিক সর্বাধিক সংক্রমণের রেকর্ড।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ লাখ মানুষ এবং প্রাণ গেছে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষের। বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে সর্বাধিক।

গতকালের ব্রিফিংয়ে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের পক্ষ থেকে তরুণদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে। ১৯৮১ থেকে ২০০০ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের মধ্যে করোনার কোনো উপসর্গ না থাকলেও টেস্ট করানোর জন্য জোর আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস টাস্ক ফোর্স।

টাস্ক ফোর্সের অন্যতম কর্মকর্তা ড. ডেবোরাহ বার্ক্স তরুণদের শনাক্তকরণ পরীক্ষা করানো প্রসঙ্গে বলেন, ‘আমরা এর আগে তাদের ঘরে থাকতে বলেছি। এখন আমরা তাদের টেস্ট করাতে বলছি।’

ড. বার্ক্সের বক্তব্যের পর ড. ফসি বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু নির্দিষ্ট অঞ্চলে আমরা গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি।’

‘আর, দেশের একটি অঞ্চলে যা ঘটছে, তার ক্ষতিকর প্রভাব অন্যান্য অঞ্চলেও পড়তে পারে’, যোগ করেন ড. ফসি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণ হিসেবে ড. ফসি ‘একটু আগেভাগে সবকিছু খুলে দেওয়ার’ দিকেই ইঙ্গিত করেছেন। ওসব এলাকার বাসিন্দারা সতর্কতামূলক নির্দেশনা যথাযথভাবে পালন করছে না বলেই মনে করেন ড. ফসি।

ড. ফসি বলেন, ‘একজন থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে। আর এভাবে একসময় স্বাস্থ্যঝুঁকি আছে, এমন কেউ আক্রান্ত হয়ে পড়বে।’

এখনই ভাইরাস উপদ্রুত অঞ্চলে করোনার সংক্রমণ বন্ধ না করা গেলে, যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চল ভালো অবস্থানে আছে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান ড. ফসি।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াও টেক্সাস, ফ্লোরিডা ও অ্যারিজোনা সবকিছু খুলে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে।

সর্বাধিক পঠিত
  1. কুয়েত-বাহরাইনে সিরিজ হামলা ইরানের, মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি
  2. দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
  3. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
  4. কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ ট্রাম্পের
  5. হরমুজ প্রণালিতে বিস্ফোরণ, দুই তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
  6. ইরানে দ্বিতীয় দফার বিমান হামলা শেষ করার দাবি যুক্তরাষ্ট্রের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x