করোনা থেকে সুস্থ ৪২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮১ লাখ ১২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৬০ হাজার ৩৪৮ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ৫৭০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪২ লাখ ১৩ হাজার ২১২ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে আট লাখ ৮৯ হাজার ৮৬৬ জন, ব্রাজিলে চার লাখ ৬৪ হাজার ৭৭৪, রাশিয়ায় দুই লাখ ৮৪ হাজার ৫৩৯ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৭৭ হাজার ১০, জার্মানিতে এক লাখ ৭২ হাজার ৬০০, ভারতে এক লাখ ৮০ হাজার ৩২০, তুরস্কে এক লাখ ৫২ হাজার ৩৬৪, ইরানে এক লাখ ৫০ হাজার ৫৯০, চিলিতে এক লাখ ৪৮ হাজার ৭৯২, পেরুতে এক লাখ ১৯ হাজার ৪০৯, মেক্সিকোতে এক লাখ ১৩ হাজার ছয়, সৌদি আরবে ৮৭ হাজার ৮৯০, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৭৭ এবং ফ্রান্সে ৭৩ হাজার ৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৬১ হাজার ৪২ জন, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৯০০, বাংলাদেশে ১৮ হাজার ৭৩১, বেলজিয়ামে ১৬ হাজার ৬১০, অস্ট্রিয়ায় ১৬ হাজার ৬৬, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৭৬০, মালয়েশিয়ায় সাত হাজার ৪০০ জন এবং অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৮৫৩ সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৩৯ হাজার ৫১ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক