করোনা থেকে সুস্থ ৫০ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৮ লাখ ৩৩ হাজার ১৩০ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ১৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫০ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১০ লাখ ২০ হাজার ৪০৩ জন, ব্রাজিলে ছয় লাখ ১৩ হাজার ৩৪৫, রাশিয়ায় তিন লাখ ৫৬ হাজার ৪২৯ জন, ভারতে দুই লাখ ৫৮ হাজার ৬৮৫, চিলিতে দুই লাখ ১০ হাজার ৫৭০, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৮৪ হাজার ৫৮৫, জার্মানিতে এক লাখ ৭৫ হাজার ৭০০, ইরানে এক লাখ ৬৯ হাজার ১৬০, মেক্সিকোতে এক লাখ ৬২ হাজার ৮৪৮, তুরস্কে এক লাখ ৬১ হাজার ৫৩৩, পেরুতে এক লাখ ৪৮ হাজার ৪৩৭, সৌদি আরবে এক লাখ ৯ হাজার ৮৮৫, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪২৮ এবং ফ্রান্সে ৭৪ হাজার ৮৭১ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৬৪ হাজার ৭০৪ জন, বাংলাদেশে ৪৭ হাজার ৬৩৫, সুইজারল্যান্ডে ২৯ হাজার, বেলজিয়ামে ১৬ হাজার ৭৭১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ২৬১, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৯৩০, মালয়েশিয়ায় আট হাজার ১৮৬ জন এবং অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৯১৫ সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৭৯ হাজার ৮৭৯ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনটিভি অনলাইন ডেস্ক