Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ১৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৪৩, ১৭ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ১৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৪৩, ১৭ ডিসেম্বর ২০২১
আরও খবর
ইউরোপে মার্কিন ব্রিগেডের সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করেছে পেন্টাগন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা
আটকে পড়া ‘টিম্মি’কে ছেড়ে দেওয়া হলো তার নিজের ঠিকানায়
ইরান যুদ্ধের ধাক্কায় ইউরোপে মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৩ শতাংশে
ইউরোপে মজুত মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বাতিলের শঙ্কা

কোভিড চিকিৎসায় নতুন তিনটি ওষুধ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ১৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৪৩, ১৭ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ১৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৩:৪৩, ১৭ ডিসেম্বর ২০২১
কোভিড চিকিৎসায় তিনটি নতুন ওষুধকে ছাড়পত্র দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। ছবি : রয়টার্স

কোভিড-১৯ চিকিৎসায় ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) ছাড়পত্র পেয়েছে তিনটি নতুন ওষুধ। ব্যবহারের জন্য এখন প্রয়োজন ইউরোপীয় কমিশনের ছাড়পত্র। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

কোভিড চিকিৎসায় গতকাল বৃহস্পতিবার আশার কথা শুনিয়েছে ইএমএ। সংস্থাটি জানিয়েছে, দুটি নতুন ওষুধ কোভিডের সাধারণ চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এবং একটি ওষুধ কেবল অতি জরুরি প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

তিনটি ওষুধ কী কী

প্রথম ওষুধটির নাম জেভুডি। যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক গ্ল্যাক্সোস্মিথক্লাইন এবং মার্কিন সংস্থা ভির বায়োটেকনোলজি যৌথ উদ্যোগে এ ওষুধটি তৈরি করেছে। বৈজ্ঞানিক ভাষায় ওষুধটি ‘মোনোক্লোনাল অ্যান্টিবডি মেডিসিন’। ইএমএ জানিয়েছে, এ ওষুধ ব্যবহার করলে রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন অনেকটাই কমানো যাবে বলে মনে করা হচ্ছে। গবেষণাগারে তৈরি এ ওষুধ প্রোটিনজাত। এর আগে ইএমএ এ ধরনের আরও দুটি ওষুধকে ছাড়পত্র দিয়েছিল।

EMA recommends authorising the #monoclonalantibody Xevudy for the treatment of #COVID19 in adults and adolescents.
?https://t.co/N5Cz0VKkMm pic.twitter.com/mRZtJ55ml4— EU Medicines Agency (@EMA_News) December 16, 2021

দ্বিতীয় ওষুধটির নাম ‘কিনারেট’। সুইডেনের ফার্মা কোম্পানি বায়োভিটরাম তৈরি করেছে এই ওষুধটি। শ্বাসনালীর জন্য তৈরি হয়েছে এ ওষুধ। করোনাভাইরাস শ্বাসনালীর মধ্য দিয়ে গিয়ে ফুসফুসে বাসা বাঁধে। এ বিষয়টি মাথায় রেখে শ্বাসনালীকে ভাইরাসমুক্ত রাখার জন্য তৈরি এ ওষুধ কোভিডের চিকিৎসায় যথেষ্ট কার্যকরী বলে মনে করছে ইএমএ।

তৃতীয় ওষুধটি তৈরি করেছে ফাইজার। এ ওষুধটি নিয়ে এখনও গবেষণা চলছে। তবে ইএমএ জানিয়েছে, জরুরি ভিত্তিতে ওষুধটি দেওয়া যেতে পারে। তবে শিশুদের জন্য এ ওষুধ নয়। যাদের অক্সিজেন সহায়তা দিতে হচ্ছে না, কেবল তাদেরই এ ওষুধ দেওয়া যাবে। ওষুধটির নাম ‘প্যাক্সলোভিড’। কোভিডের লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এ ওষুধের ব্যবহার শুরু করে দিতে হবে।

ইউরোপীয় কমিশনের ছাড়পত্র কবে?

ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি। তারা ছাড়পত্র দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কমিশনকে ছাড়পত্র দিতে হবে। তার পরেই বাজারে আসবে তিনটি নতুন ওষুধ। ওমিক্রন নিয়ে ত্রস্ত ইউরোপ। ফ্রান্স যুক্তরাজ্য থেকে সে দেশে প্রবেশে কড়াকড়ি শুরু করেছে। জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনার চতুর্থ ঢেউ চলছে। এ পরিস্থিতিতে তিনটি নতুন ওষুধ মানুষের মনে আশার সঞ্চার করেছে।

ইউরোপ করোনাভাইরাস

সংশ্লিষ্ট সংবাদ: করোনাভাইরাস

১৮ জুন ২০২৫
আরও ২৮ জনের করোনা শনাক্ত
১১ জুন ২০২৫
করোনায় সতর্কতামূলক ৭ পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
১১ জুন ২০২৫
ভয়ের কারণ করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট : স্বাস্থ্য অধিদপ্তর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রয়োগের অধিকার শুধু ইরান ও ওমানের’
  2. চীনে এআই চিপ প্রবেশ সীমিত করতে আরও বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
  3. যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বিমান হামলা, চুক্তি অনিশ্চিত
  4. মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫
  5. ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে নতুন সংশোধনী চান ট্রাম্প, আলোচনা অনিশ্চিত
  6. লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করল ইসরায়েল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x