Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ২০ আগস্ট ২০২২
আপডেট: ১০:৩৬, ২০ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ২০ আগস্ট ২০২২
আপডেট: ১০:৩৬, ২০ আগস্ট ২০২২
আরও খবর
মায়ামিতে বৈঠকে বসছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র : কিয়েভ কর্মকর্তা
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
ইউক্রেন নিয়ে ফের অবস্থান পরিবর্তন ট্রাম্পের 

জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শকদের ঢুকতে দেবে রাশিয়া

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ২০ আগস্ট ২০২২
আপডেট: ১০:৩৬, ২০ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১৫, ২০ আগস্ট ২০২২
আপডেট: ১০:৩৬, ২০ আগস্ট ২০২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের পর রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বিশেষজ্ঞদের অনুমতি দেওয়ার কথা জানায়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরমাণু বিদ্যুকেন্দ্রের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বর্তমানে ইউক্রেন সফরে রয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘রাশিয়াকে অবশ্যই বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং আন্তর্জাতিক পরমাণু জ্বালানি এজেন্সির (আইএইএ) পরিদর্শকদের বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার সুযোগ দিতে হবে।’

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা–আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি রাশিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গ্রসি এর আগে জানিয়েছিলেন, তিনি নিজে পরিদর্শক দলের নেতৃত্ব দিতে চান। ক্রেমলিনের বিবৃতির পর তিনি বলেছেন, ‘চরম এক অস্থিতিশীল সময়ে এটি গুরুত্বপূর্ণ যে, বিশ্বের অন্যতম বড় পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নিরাপত্তা হুমকির মুখে পড়ে নতুন করে যেন এমন কোনো কিছু করা না হয়।’

ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি সেনা ঘাঁটি বানিয়ে নিয়েছে। সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র ও প্রায় ৫০০ সেনা সেখান থেকে হামলা পরিচালনার কাজে নিযুক্ত রয়েছে।’

গত বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠককালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরমাণু বিদ্যুৎকেন্দ্র এলাকায় ‘স্বেচ্ছায়’ রুশ হামলার প্রতিবাদ করেন।

এর আগে বিদ্যুৎকেন্দ্রটিকে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে রাশিয়া নিজেদের গ্রিডে যুক্ত করতে চাইছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটিতে ইউক্রেনের কর্মীদের দিয়েই কোনো মতে উৎপাদন চালু রয়েছে। তবে, এর নিয়ন্ত্রণ রুশ সামরিক বাহিনীর হাতে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালু করে রাশিয়া। এর দুই সপ্তাহের মধ্যেই মার্চের শুরুতে জাপোরিজ্জিয়া পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার দখলে চলে যায়। যুদ্ধ শুরুর আগে ইউরোপের সবচেয়ে বড় এই পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে ইউক্রেনীয় কর্মীদের দ্বারা কোনোমতে এটির উৎপাদন চালু থাকলেও নিয়ন্ত্রণ রয়েছে রুশ সামরিক বাহিনীর হাতে। বিদ্যুৎকেন্দ্র থেকে সেনা প্রত্যাহারের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন

২০ নভেম্বর ২০২৫
শান্তি পরিকল্পনার খবরের মধ্যেই ইউক্রেনে মার্কিন সামরিক কর্মকর্তারা
২১ অক্টোবর ২০২৫
ট্রাম্প-পুতিন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়নি : রাশিয়া
১২ অক্টোবর ২০২৫
ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে মধ্যস্থতার আহ্বান জেলেনস্কির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x