Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত
অভিবাসন নীতিতে নমনীয় হওয়ার কথা বললেন ট্রাম্প
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান

‘পিঠে ছুরি মারা’ চুক্তি : যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ফ্রান্স

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০৯:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া। ছবি : সংগৃহীত

চীনকে মোকাবিলায় সম্প্রতি একটি বিশেষ নিরাপত্তা চুক্তি ঘোষণা করেছিল যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। কিন্তু, চুক্তি সাক্ষরের দুদিন যেতে না যেতেই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে দেশ দুটিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ফ্রান্স। সংবাদমাধ্যম ফ্রান্স২৪ নিউজ চ্যানেল এবং এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

ত্রিদেশীয় চুক্তিটির নাম দেওয়া হয়েছিল ‘এইউকেইউএস’ (AUKUS)। এই চুক্তিতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও সাইবার প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো। চুক্তি অনুযায়ী, দেশ তিনটি নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি পরস্পরের সঙ্গে ভাগাভাগি করবে বলে যৌথ ঘোষণায় জানানো হয়েছিল।

কিন্তু, ত্রিদেশীয় চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফ্রান্সের নকশায় সাবমেরিন তৈরির একটি চুক্তি বাতিল করে। অস্ট্রেলীয় নৌবাহিনীর জন্য ১২টি সাবমেরিন তৈরির জন্য ২০১৬ সালে   ৫০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের একটি কাজ পেয়েছিল ফ্রান্স। ওই চুক্তিটি ছিল অস্ট্রেলিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। প্রকল্পটি বাস্তবায়নে দেরি হচ্ছিল। বিলম্বের অন্যতম কারণ ছিল—প্রকল্পের জন্য প্রয়োজনীয় উপাদানের অনেকগুলো নিজেরা স্থানীয়ভাবে সরবরাহ করতে চাইছিল অস্ট্রেলিয়া।

এদিকে, অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ ফ্রান্স।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির ‘ভয়ঙ্কর পরিণতি’ বিবেচনায় নিয়ে ওয়াশিংটন ও ক্যানবেরায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে। ওই নিরাপত্তা চুক্তির কারণে অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল হয়ে গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত নির্দেশে রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে অস্ট্রেলিয়া প্রথম বারের মতো যুক্তরাষ্ট্রের গোপন সামরিক তথ্য ব্যবহার করে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে পারবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া দাবি করেছে, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি থেকে সৃষ্ট উদ্‌বেগের কারণে তারা এ চুক্তি করেছে। চুক্তিটি চূড়ান্তভাবে ঘোষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্স বিষয়টি জানতে পেরেছিল।

এ চুক্তি স্বাক্ষরের তীব্র নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছে চীন। ফলে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া চুক্তিটি সই করে একইসঙ্গে চীন ও ফ্রান্সকে ক্ষুব্ধ করেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার এই চুক্তি স্বাক্ষরকে ‘পেছন থেকে বা পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেবে।

তবে, হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এ ঘটনার জন্য দুঃখিত এবং এ ব্যাপারে কথা বলার জন্য শিগগিরই ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করা হবে।

অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সরবরাহের সিদ্ধান্তের জের ধরে চীন ক্ষোভ প্রকাশ করেছে৷ চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক ক্ষতি করছে৷

অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, মার্কিন প্রশাসন মোটেই চীনের সঙ্গে সংঘাত চায় না৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষাই ওয়াশিংটনের উদ্দেশ্য৷ যুক্তরাষ্ট্র থেকে সাবমেরিন প্রযুক্তি গ্রহণের সিদ্ধান্ত পুরোপুরি অস্ট্রেলিয়ার ছিল বলেও সাকি মনে করিয়ে দেন৷

ফ্রান্স যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

২৭ জানুয়ারি ২০২৬
এবার ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
২৬ নভেম্বর ২০২৫
প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রান্সের ‘ন্যাশনাল ডিফেন্স গোল্ড মেডেল’ পেলেন ব্রিগেডিয়ার আজহারুল
২৬ নভেম্বর ২০২৫
‘বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়াদ ফুরাচ্ছে ‘নিউ স্টার্ট’ চুক্তির, বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা
  2. এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতি মুহূর্তের জন্য ক্ষমা চাই : বিল গেটস
  3. ধর্ষণের ঘটনায় ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষা, মিলল নিজ বাবার সঙ্গে
  4. অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার
  5. স্বর্ণ ও রুপার দামে ফের বড় ধস
  6. ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x