Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:৫০, ২৭ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:৫০, ২৭ ডিসেম্বর ২০২১
আরও খবর
পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না, শিশু সন্তানকে হত্যা করলেন মা
আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৬৮, ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ

মাঝরাতে মেয়েদের হোস্টেলে চিতাবাঘ, আহত ১৫

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:৫০, ২৭ ডিসেম্বর ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:৫০, ২৭ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

মেয়েদের হোস্টেলে মাঝরাতে ঢুকে পড়ল চিতাবাঘ। ভারতের লখনউ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলে গতকাল রোববার মাঝরাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, চিতাবাঘটিকে তাড়াতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। পরে বাঘটি ধরতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও আজ সোমবার সকাল পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি।

লখনউয়ের রাস্তায় দুদিন ধরে ঘুরে বেড়চ্ছে একটি চিতাবাঘ। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম সে ছবি ধরা পড়ে। তারপর থেকে লখনউয়ের পাহাড়পুর, আদিলনগর, কল্যাণপুর এলাকায় বারবার দেখা গেছে চিতাবাঘটি। তাকে ধরার সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে, চিতাবাঘের হামলার ভয়ে উৎসবের মৌসুমে বাধ্য হয়ে ঘরবন্দি হয়েছেন নবাবনগরীর বাসিন্দারা।

আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে, ‘বাঘ’ তাড়াতে কেউ বাড়ির ভেতরেই তারস্বরে গান বাজিয়েছেন। কেউ আবার গলা ছেড়ে পড়েছেন হনুমান চালিসা।

কল্যাণপুরের সীমান্তনগরের অঞ্জু যাদব জানান, তাঁর পাঁচ বছরের সন্তান বাড়ির বাইরে খেলা করছিল। তিনি ছিলেন ঘরের ভেতরে। ঠিক তখনই কেউ চিৎকার করে বলে তাঁদের কলোনিতে একটি চিতাবাঘ ঢুকে পড়েছে।

অঞ্জু বলেন, ‘মুহূর্তের মধ্যে কী যেন হয়ে যায়। আমার স্বামী ছেলেকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে হনুমান চালিসা আওড়াতে শুরু করি।’

বিহারী মার্গের কাঞ্চনায় বিয়ে বাড়িতে গিয়েছিলেন অনিতা সিংহ। তাঁর বাড়িও কল্যাণপুরে। অনিতা জানিয়েছেন, বিয়েবাড়ি থেকে বাড়িতে ফেরার জন্য একটি অটোরিকশাও পাননি তিনি। শেষে এক ট্যাক্সিচালক বাড়তি ভাড়ার বিনিময়ে যেতে রাজি হন। কিন্তু, সে ট্যাক্সিও বাড়ি থেকে ২০০ মিটার দূরে কোনোমতে তাঁকে নামিয়েই উলটো দিকে দ্রুত চলে যায়। অনিতা জানান, ওই রাস্তাটুকু বলতে গেলে প্রাণ হাতে করে হেঁটেছেন তিনি। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে জোরে গান চালিয়ে দিয়েছিলেন, যাতে আওয়াজ শুনে চিতাবাঘটি তাঁর বাড়ির আশপাশে না ঘেঁষে।

জানকিপুরমের পাহাড়পুর এলাকার বাসিন্দারা অবশ্য কোনো ঝুঁকি নেননি। চিতাবাঘটি ঘোরাফেরা করার খবর শুনে সেখানকার অনেকেই কয়েকদিনের জন্য বাড়িতে থাকার রসদ জমিয়ে ঘরবন্দি হয়েছেন। উৎসবের মৌসুমে বাড়ির বাইরে না বের হতে না পারা এক রকম শাস্তিই, কিন্তু জানকিপুরমের রাশি জওহরি বলছেন—আনন্দ আগে না জীবন আগে?

এর মধ্যেই গত ২৬ ডিসেম্বর রাতে খবর আসে লখনউয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হস্টেলে ঢুকে পড়েছে চিতাবাঘটি। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘটে ঘটনাটি। মাঝরাতে হইচই পড়ে যায় হোস্টেলে। চিতাবাঘটি ধরতে গিয়ে ১৫ জন আহত হন বলেও খবর। পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তবে, আজ সোমবার সকাল পর্যন্ত চিতাবাঘটি ধরা পড়েনি।

ভারত চিতাবাঘ
২৭ জুলাই ২০২৬
কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা
২৭ জুলাই ২০২৬
১৯৪ জন যাত্রী নিয়ে দুবাইগামী ফ্লাইটে ধোঁয়া, জরুরি অবতরণ
২৬ জুলাই ২০২৬
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
২৬ জুলাই ২০২৬
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
২৫ জুলাই ২০২৬
ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
২৫ জুলাই ২০২৬
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
২৫ জুলাই ২০২৬
কৃষ্ণসাগরে জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ ভারতের
২৫ জুলাই ২০২৬
ককরোচ পার্টির উল্লাস, ‘ছাত্রশক্তির জয় হোক’
২৫ জুলাই ২০২৬
পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী
২৫ জুলাই ২০২৬
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ মিনিটের ব্যবধানে চীনে শক্তিশালী দুটি ভূমিকম্প
  2. ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প, ব্যর্থ হলে হামলার হুমকি
  3. ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
  4. যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে নতুন উদ্যোগ
  5. ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
  6. কম নম্বর পাওয়ায় চিরকুট লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x