Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আরও খবর
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
স্কুলছাত্রী মরিয়মকে ধর্ষণের পর হত্যায় আবুল হোসেনের মৃত্যুদণ্ড
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার

সম্পত্তির লোভে ১২ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাবাকে হত্যা!

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ছেলে বখাটে। প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে সে জেলও খেটেছে। এ নিয়ে বাবার সঙ্গে দ্বন্দ্বও চলছে। ছেলের দ্বিতীয় বৌয়ের ওপর বেজায় খুশি ওই বাবা। নিজের অঢেল সম্পত্তি দিবেন বৌমাকে। এতেই বাবার ওপর নারাজ ছেলে। তাঁকে খুন করতে ভাড়াটে খুনিও ঠিক করেন তিনি। খুনের জন্য ভাড়াটে খুনিদের প্রায় ১৩ লাখ টাকাও দেন। অবশেষে ওই ছেলে ও ভাড়াটে খুনিদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুরের।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে গালফ নিউজ।

আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যমটি জানায়, গত ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর বাসিন্দা ৭১ বছর বয়সী বৃদ্ধ নারায়ণস্বামী নিজ বাড়ির পার্কিং এরিয়াতে খুন হন। তাঁকে হত্যার অভিযোগে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনজনকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। এর মধ্যে ওই বৃদ্ধার ছেলে ও দুজন ভাড়াটে খুনি রয়েছে।

পুলিশ বলছে, নিজের বাবাকে হত্যার জন্য ওই দুই ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করেছিল ৩০ বছর বয়সী মণিকান্ত। এ জন্য ওই দুজনকে ১০ লাখ রুপি (বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৮৭ হাজার টাকা) দেন তিনি। গ্রেপ্তারকৃত ওই দুই ভাড়াটে খুনি হলেন- টি আদর্শ (২৬) ও শিভাকুমার (২৪)।

কর্ণাটক পুলিশের তথ্য মতে, নিহত নারায়ণস্বামীর ২৮টি ফ্ল্যাট রয়েছে। একইসঙ্গে বেঙ্গালুরুতে কয়েক একর জমি ও নগদ অর্থও রয়েছে। ছেলে মণিকান্তের দ্বিতীয় স্ত্রীর ওপর খুশি ছিলেন ওই বৃদ্ধা। নিজের ছেলের বৌকে একটি ফ্ল্যাট, ১৭০ শতাংশ জমি ও নগদ ১৫ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেন নারায়ণস্বামী। আর এতেই বাবার ওপর চটে যায় মণিকান্ত। সম্পত্তি নিজের নামে করতে বাবা ও স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ান তিনি।

গালফ নিউজ বলছে, নিজের প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে ২০১৩ সালে জেলে যান মণিকান্ত। দ্বিতীয় স্ত্রীকেও হত্যার চেষ্টায় তিনি দ্বিতীয়বারের মতো কারাবরণ করেন। ওই সময় এক ভাড়াটে খুনির সঙ্গে পরিচয় হয় তার। বাবাকে খুন করতে পারলে নগদ এক কোটি রুপি ও একটি করে অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন মণিকান্ত। বাবাকে খুন করার জন্য অগ্রিম ১০ লাখ রুপি দেয় ওই ছেলে।

ভারত হত্যা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২০ জুলাই ২০২৬
পিস্তল-রাইফেল দেখিয়ে বস্তায় স্বর্ণালংকার ভরে পালাল ডাকাতরা
২০ জুলাই ২০২৬
‘চলো সংসদ’ ঘিরে উত্তাল নয়াদিল্লি, ককরোচ পার্টির ওপর লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
১৯ জুলাই ২০২৬
৩৮ হাজারের চাকরি ছেড়ে চা বিক্রি করে যুবকের আয় ১ লাখ ৮০ হাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুদ্রাস্ফীতির শঙ্কায় কমল স্বর্ণের দাম
  2. দায়িত্ব নিয়েই ১০ বছরের পরিকল্পনার কথা জানালেন বার্নহাম
  3. সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক ইয়েমেনের হুতিদের
  4. যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম
  5. সরে দাঁড়ালেন স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বার্নহাম
  6. নারীর সঙ্গে সম্পর্কের জেরে পদ খোয়ালেন সিঙ্গাপুরের মন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x